সাগর সঙ্গমে। কবিতা

  * সাগর সঙ্গমে। * 
                   -আ,ফ,ম,  ইকবাল॥ 
                   
সাগরের তীরে খাড়া মুসাফির 
নিরালা 
ভাবছিল কিছুক্ষণ 
কিছু আনমনে, 
ফিরে তাকায় শুনে সাগরের গর্জন- 
বালুকায় ডুবে যাচ্ছে পদযুগল ! 
ফিরে তাকায় সাগরের পানে 
মাথা নেড়ে শুনে 
বলছিল সাগর তারে কিছু 
হয়নি বোধগম্য ! 

চেয়ে দেখে পেছনের পানে 
বদলে গেছে অনেক কিছু 
বদলে গেছে জীবনের ধারা 
বদলে যাচ্ছে মানুষের মনন 
পাল্টে গেছে বাতাসের রোখ 
'কেন শুধু পিছু ফেরা 
কেন করো অতীতে বিরাজ 
এগিয়ে চলো গন্তব্যের দিকে 
সুখসঙ্গম পানে!' 
সাগরের সুর পরিচ্ছন্ন এতোক্ষণে! 

জানে পরিব্রাজক 
আসছে আরেক লহর 
তুলে নিয়ে যাবে তারে 
ঢেউয়ের হেঁচকা টানে- 
ডুবছে পা ধীরে ধীরে  
কঙ্কর অঙ্গনে ! 
         ০৬-০৩-২১

Comments

Popular posts from this blog

দ্বিপদী

কিছু কথা, কিছু উপলব্ধি ।