প্রত্যাশার পথিক কবিতা

  * প্রত্যাশার পথিক ।* 
             -আ,ফ,ম,  ইকবাল॥

প্রত্যাশার পথিক 
এমনি কাটায় জীবন 
নিমগ্ন হয়ে নিরন্তর 
যেন তার অন্ত হবেনা কখনও ! 

তবু তার অনুভবে রয় 
পেয়েছি যেটুকু সময় 
হোক তা ক্ষণিকের তরে  
জয় করে যাই তারে 
কে জানে কোন মুহূর্তে 
ভেঙে যাবে মেলা !  

এই তো সুত্র জীবনের-  
বেঁচে রই যতক্ষণ আছি বেঁচে 
এক একটি ক্ষণ 
এক একটি আয়োজন 
করে নিই তার পূর্ণ প্রয়োগ । 

পড়ে আছে চারপাশে 
কত দিশা কত নেশা 
পড়ে আছে কত 
রত্ন সম্ভার, 
সবকিছুই নয় যে আমার 
রাখতে হবে সে নিয়ন্ত্রণ ! 

পান্থের এই পদযাত্রা 
করে তুলি সফল স্বার্থক 
ময়দান করে তুলি কুসুমিত 
যেমন করে নিরত মালী 
অনুর্বর বন্ধ্যা ভূমে ! 
                   ২৯-০৩-২০২১ 

Comments

Popular posts from this blog

TO OUR SON (ON HIS GRADUATION).

সমকালীন ভাবনা ।

মিনতি।