বিদায় ক্ষণে কবিতা

  *  বিদায় ক্ষণে । * 
                        -আ,ফ,ম,  ইকবাল॥ 

যেদিন আমার হবে মরণ সাঙ্গ হবে জগতের এই খেলা,  
জান্নাতুল বাকীতে মোরে কৃপা করে এতটুকু ঠাঁই দিও মাওলা !  

নাবীর পাগল বছর ধরে সফর যারা করবে মদীনায়, 
ক্ববর পাশে দাঁড়িয়ে তাঁরা করবে দোয়া নিরালায়; 
সবার সাথে বান্দাহ অধম পাইবো নাজাত সেই বেলা ! 

নসীব যদি দেয়না সাড়া মরণ যদি হয় দেশে মোর ভাই, 
বাবা-মায়ের পায়ের তলায় হয় যেন মোর শেষের ঠাঁই ! 
নিজ মহল্লার গোরস্থানে হবেনা বোধ তখন আর একেলা। 

দাফন শেষে জনাকয়েক দাঁড়িয়ো পাশে  কিছুক্ষণ, 
করো সহায় করবো কেমন আপনারে সেথা নিয়ন্ত্রণ; 
পুঁজিহারা গোনাহগার মাটির তলায় যখন বে-সাহারা
মাগফিরাতের দোয়া ছাড়া সেথায় তো আর চলবেনা ভিন খেলা !
                               ১৫-০৩-২০২১ 

Comments

Popular posts from this blog

TO OUR SON (ON HIS GRADUATION).

সমকালীন ভাবনা ।

মিনতি।