কলার ব্যাপারি
কলা ব্যাপারির কেচ্ছা।
বিদ্যুৎ বিভাগের অফিসের সামনে বসে কলা বিক্রি করছিল মাঝবয়সী কলা ব্যাপারি। অফিস থেকে বেরিয়ে এলেন বিল সেকশনের বড়বাবু। সুন্দর চমৎকার কলাগুলো দেখে তার দৃষ্টি আটকে গেল। ব্যাপারিকে জিজ্ঞেস করলেন- কলার দাম কত?
-বাবু, আগে বলুন কোন কাজের জন্য কলা নিচ্ছেন?
-সে আবার কি কথা? কলা আমি কিনবো যে কাজের জন্যই হোক না কেন, সেটা তুমি জিজ্ঞেস করতে যাবে কেন?
-না বাবু, আগে বলুন কাজটা কি? দামটারও সেই অনুযায়ী তারতম্য রয়েছে। এই ধরুন যদি পূজা দেওয়ার জন্য নেন তাহলে, ডজন কুড়ি টাকা করে। টিফিনের জন্য নিলে ডজন তিরিশ টাকা। ঘরের কোনোও পার্টির জন্য নিলে ডজন চল্লিশ টাকা। আবার পিকনিকের জন্য নিতে চাইলে ডজন হবে পঞ্চাশ টাকা করে। এবার বলুন আপনি কোন কাজের জন্য নেবেন?
বড় বাবুর মাথায় রাগ চড়ে গেলো। ধমকি দিয়ে বললেন- এটা কি মশকরা করছো? এখানে বসে কলা বিক্রি করবে আর যা খুশি দাম বলবে, তাহলে তোমাকে এখান থেকে উঠিয়ে দেবো। একই কাঁদির কলা, দাম আবার ভিন্ন ভিন্ন হয়, মজা করছো ?
-না না বাবু, ভিন্ন দরে বিক্রি করার তো এটাই সঠিক জায়গা ! এর জন্যেই তো আপনাদের অফিসের সামনে এসে বসেছি ।
-কি বলতে চাইছো তুমি?
-বাবু, আপনাদের বিভাগের একই খুটির তার থেকে ঘরে বিদ্যুৎ ব্যবহার করলে একটা রেট, দোকানে ব্যবহার করলে একটা রেট, সেই একই তার থেকে কারখানায় নিলে আবার আরন্য রেট। একই খুঁটির উৎপাদন বিভিন্ন জায়গায় করলে যদি ভিন্ন রেট হয়, তাহলে আমার কলার কেটালক হতে বাধা টা কি আপনিই বলুন কলার দাম ব্যবহারের জায়গা অনুযায়ী ভিন্ন ভিন্ন হতে আপত্তি কিসের?
হঠাৎ কি একটা কাজ মনে পড়ায় বড়বাবু মাথা চুলকাতে চুলকাতে আবার অফিসে ফিরে গেলেন !
১৩-০৩-২০২১
Comments
Post a Comment