চিত্ত গীতি কবিতা
* চিত্ত গীতি । *
-আ,ফ,ম, ইকবাল॥
পায়ের চোট আর ভাবনা ক্ষুদ্র-
এগিয়ে যেতে দেয়না সম্মুখে,
টুটা কলম অন্যের প্রতি জ্বলন
দেয়না নিজের কপাল লিখে !
কাজে অলস টাকায় লালচ
গজিয়ে তোলে হীন ভ্রুকুটি ,
সব পাওয়া যায় জগত খুঁজে
যায়না কেবল আপন ত্রুটি !
মরচে ধরা পিনের আগায়
হয় যে জমা কেবল বিষ,
ভাবের জগত হারালে দিশা
অনুতাপের অনল জ্বলে অহর্নিশ !
মহান রূপে জনম পেয়েও
ক্ষুদ্র কেন হবে তোমার ভাবনা ?
চিত্ত তোমার ব্যপ্ত করে
এগিয়ে লভো সমাদর আর শান্তনা ।
২৪-০৩-২০২১
Comments
Post a Comment