জাগো হে যুবক কবিতা
* জাগো হে যুবক। *
-আ,ফ,ম, ইকবাল॥
ওঠো তুমি, ওঠে উঠে দাঁড়াও হে যুবক
ধীরে ধীরে সূর্যের মতো করে
অনেক পথ পাড়ি দিতে হবে তোমায়
জীবনের তপ্ত যাত্রাপথ ধরে।
হতেই হবে উত্তীর্ণ তোমায় সেই পরীক্ষায়
সোনারি যেমন অগ্নিতে ঢেলে
স্বর্ণের স্বত্বা পরখ করে
সময়ের মুকুরে আলোকিত হতে হবে
তোমার প্রতিটি নিঃশ্বাস।
জীবনের সুর তাল লয় হবে না
সদা তোমার অনুগত
গাইতে তবু হবে তোমায় জীবনের গান
খাড়া করতেই হবে-
হেনো তুমি জগতের সেরা অবদান।
হও আগুয়ান
সেই কাননের মাঝখান দিয়ে
লাগে লাগুক কাঁটা কিছু পায়ে
তুলে ধরতে হবে হাতে ফুটন্ত কুসুম
অলিকুল করবে পেছনে ধাওয়া তব
শুনাবে গুনগুন গান।
তোমার চোখের হরেক লহমায়
তুলতে হবে ফুঁটিয়ে নব নব রূপ
পদে-পদে বুনে চলো স্বপ্নের বীজ
ক্ষেতের জমি তব সারাবিশ্ব
আপনার সাথে করো পরিচয়
জগত হবে একদা তোমার শিষ্য।
১৪-০৩-২০২১
Comments
Post a Comment