কন্যা রতন !

এটাই পরম্পরা, এটাই বিধির বিধান, তাই সবাই মেনে নেয়, মেনে নিতে হয় ! 
নইলে কি এটা সম্ভব হতো ?‌  
    বলছিলাম মেয়েদের কথা। সেই মেয়ে যে ঘরকে করে রাখে আলোকিত, মুখরিত, লাবন্যময়; যে মেয়ের সাথে গ্রন্থিত রয় প্রাণের টান, ঘরে যে মেয়ের চলন বলনে উজ্জীবিত
 হয় আপন হৃদয়ের অনুরণন, যে মেয়ের আহ্লাদ আবদার যেমন প্রাণান্তকর, তেমনি যার চপলতা চঞ্চলতা যেন মধুকরের গুঞ্জন- সেই মেয়েকে দূরেেেে সরিয়ে কি কেউ টিকতে পারতো ?  
     হ্যাঁ, বিধির বিধান মেনে তাকে পৌঁছে দিতে হয় আপনার নীড় বুননের কাঙ্ক্ষিত লক্ষ্যে। কিন্তু পিতৃ-মাতৃ হৃদয় জানে সে কত বড় ত্যাগ, কতটা দুঃসহ!  
     তবু যদি যখন মন চায়, যখন ইচ্ছে করে- দেখে আসা সম্ভবপর হয়, তাহলে হয়তো বেদনার অনুভব খানিকটা লাঘব হতে পারে!  
অন্যথায়- কেবল ছটফটানি, কেবল অস্থিরতা, কেবল তড়পানো ! 
     সকল মেয়েরা সুখী হোক, সমৃদ্ধ হোক তাদের ঘর-সংসার। উত্তরোত্তর পরিবৃদ্ধি ঘটুক তাদের ইহ ও পরলৌকিক প্রাগ্রসরতা ! 

Comments

Popular posts from this blog

TO OUR SON (ON HIS GRADUATION).

সমকালীন ভাবনা ।

মিনতি।