রাষ্ট্রের প্রতি আকুতি কবিতা
*রাষ্ট্রের আকুতি! * হে রাষ্ট্র, হে আমার স্বদেশ- জাগো তুমি ভাঙো নিদ্রা তব এবার, করো সম্বোধন রাষ্ট্রীয় সংস্থাগুলোরে উদাত্ত দৃঢ় কণ্ঠে বলো- বলো আমি আছি, আছি তব সঙ্গের সঙ্গী হারিয়ে তোদের দেবোনা যেতে ! হয়েছে বিলম্ব জানি হয়নি তবু সব নিঃশেষ ! জানি হে মোর দুর্ভাগা দেশ- হৃদয়ে তোমার নিত্য বাজিছে সেল রত্ন সম্ভার নিয়ে তব করছে যারা খেল দাও আশির্বাদ তাদের- হোক সুমতি হোক নিদ্রাভঙ্গ ! রাষ্ট্র নয় শুধু অভিভাবক তুমি তুমি জনতার নির্ভর ঠাঁই ! তোমার হৃদয়ে কি দেয়না ছোঁয়া আইসিইউতে পড়ে থাকা সংস্থাগুলোর ক্রন্দন রোল? শুনতে পাওনা লুণ্ঠিত পিএসইউ-র হাহাকার ? তোমার হৃৎপিণ্ড চিরে উধাও হচ্ছে ধীরে ধীরে হার্ট-লিভার-কিডনি-ফুসফুস ফিরছেনা তবু হুঁশ? ওঠো, এবার হও জাগ্রত- অবোধ সন্তান করছে যদি কিছু অপকর্ম তাদের পথ দেখানো তোমার ধর্ম দিওনা হাতছাড়া হতে আর কোনো অবয়ব বুঝিয়ো তাদের...