চৈতন্য

                *  চৈতন্য । * 
                    -আ,ফ,ম,  ইকবাল ॥ 

এই মিম্বর যত হচ্ছে ছিমছাম চাকচিক্যময়, 
নেমে আসছে উম্মতের মাঝে ততো ক্ষয় ! 
ছিল যখন তা মাটি পাথরের উপর খাড়া, 
দিয়েছিল উম্মাহ মানবতার তরে সাড়া ! 
খুতবাহ-র নামে আজ শুধু হয় তিলাওয়াত, 
জেগে উঠেনা তাই হেথা হতে কর্মের শপথ! 
মেহরাব মিম্বর ছিল সাড়া জাগানোর তরে, 
মিম্বরের খুতবাকালে আজ উত্তম ঘুম ধরে! 
নাই সে ঈমাম, খাত্তাবি ঈমান আর বাকি, 
থেঁতো হয়ে উম্মত করছে বিলাপ মুখ ঢাকি ! 
মেহরাব যখন ভাঙবে নিদ্রা মিম্বরের ফিরবে চৈতন্য, 
উম্মাহ ফের খলিফার স্তরে হবে জগতে গণ্য !

Comments

Popular posts from this blog

TO OUR SON (ON HIS GRADUATION).

সমকালীন ভাবনা ।

মিনতি।