অনুসন্ধান

 *  অনুসন্ধান । * 
                        -আ,ফ,ম,  ইকবাল॥ 
             
আঁধার বড় প্রিয় মনে হয় মাঝে মাঝে    
অশ্রুর জন্যে চাই একটি নিরালা দ্বীপ,    
যার হৃদপিণ্ডে লুক্কায়িত রয়ে যায়   অনেকগুলো ক্ষত,   
অক্সিজেন শূন্যতায় ছটফটায় অনাদরে ! 

কবিতারা জন্ম নেয় সোফার এক কোনায়  
খুনসুটি করে তুলে আনে   
দ্বীপবাসি সেই বিবাগিকে,  
এরপর লুকোচুরি ! 
ভাল্লাগেনা ! 
তবু পিছু ছাড়ে না। 

জীবনের তলানীতে পৌঁছে যাবার পর   
নতুন প্রেমের সঞ্চার   
অর্ধশতাব্দীর লক্ষণরেখায়   
নবীন আলপনা আঁকা,    
হাতড়ে দেখি কবিতার জায়গাটা   
আজও ভীষন ফাঁকা ! 
                           ২১-০১-২১ 

Comments

Popular posts from this blog

TO OUR SON (ON HIS GRADUATION).

সমকালীন ভাবনা ।

মিনতি।