উদ্দীপনা নিয়ে দুটি কথা ।
উদ্দীপনা যেমন জীবনের পথপ্রদর্শক, দ্বিধাদ্বন্দ্ব তেমনি প্রতিবন্ধক।
উদ্দীপনাই সেই টনিক যা সকল হতাশার মোকাবেলা করতে পারে। জীবনে হারিয়ে যায় তারাই যারা বিকল্প অনুসন্ধানে ব্রতী হতে পারেনা বা জানেনা।
জীবন হামেশাই যে কুসুম শয্যা হয়ে রইবে, তা তো হতেই পারেনা। প্রত্যেক জ্যান্ত মানুষের জীবনে যেমন আসবে সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধির লহর, তেমনি রইবে বঞ্চনা প্রবঞ্চনা ঘাত প্রতিঘাতের 'কহর' ! এই দুইয়ের মধ্যে যথাসাধ্য সামঞ্জস্য বিধান করেই এগিয়ে যেতে হয়। একটি পথের কোথাও শেষ হয়ে গেছে দেখেই নিঃসাড় হয়ে বসে থাকা মানেই জীবনকে জালের মধ্যে জড়িয়ে ফেলা। এবং হতাশ হতোদ্যমরাই কেবল এভাবে নিশ্চল বদ্ধ হয়ে আটকা পড়ে থাকে।
কিন্তু প্রকৃতার্থে জ্যান্ত তারাই যারা প্রত্যেক প্রতিবন্ধকতায় বিকল্প সন্ধান করতে জানে। একটি রাস্তা শেষ হয়ে গেছে তার মানে এই নয় যে জীবনের গতি নিঃশেষিত হয়ে যাবে। অন্তত তিনটে বিকল্প রয়ে যায় এরকম পরিস্থিতিতে। -বিকল্প রাস্তার সন্ধান করা যেতে পারে, নিজে থেকে নতুন রাস্তা তৈরি করা যেতে পারে, নতুবা গাড্ডায় পড়ে থেকে নিজেকে নিঃশেষিত করে ফেলা। কিন্তু কোনো সচেতন ব্যক্তিই পছন্দ করবেনা তৃতীয় বিকল্প।
Comments
Post a Comment