ছোট কবিতা

সামনে পড়েছে যদি এক নদী, 
পার তারে করতে চাও যদি- 
ঝাঁপ দিতে হবে হিম্মত করে তাতে; 
স্রোতের প্রচণ্ড উত্তাল টানে 
ঢেউয়ের টলমল শাসনে 
লড়ে লড়ে তবেই পৌঁছাবে পারে নবীন প্রভাতে! 
হ্রস্বতর ধাতুর পুল ধরে  
পেরিয়ে গিয়েছো যদি ওপারে  
বলোনা তখন পেরিয়ে এসেছো নদী, 
জীবনের যত দায়ভার 
ভিন্ন ভিন্ন স্বরূপ তার  
বিজয় আসবে তখন চ্যালেঞ্জ নিয়েছো যদি !

Comments

Popular posts from this blog

দ্বিপদী

কিছু কথা, কিছু উপলব্ধি ।