পিতৃ আকুতি
* পিতৃ আকুতি। *
-আ,ফ,ম, ইকবাল॥
পারি কি ভুলিতে আনন্দ বেদনায় ভরপুর এই দিন,
মহান দায়িত্ব এক পালন করতে পেরেছিলাম যেদিন !
পেয়েছিলেন আল্লাহর পক্ষ হতে অপূর্ব এক নিয়ামত,
নিজ ঠিকানায় দিয়েছিলাম পৌঁছে তারে সহি সালামত!
জানে বাপের কলিজা মায়ের অন্তর কত ক্লেশময় সে দায়,
আজন্ম লালন করে করতে হয় তারে নিজ হাতে বিদায় !
কন্যারতন বড় আবেগের ধন, ছাড়তে তারে হয় গড়তে আপন নীড়,
করুন সেই ক্ষণে শত স্মৃতি করে আসি নিরুদ্দেশ ভীড় !
চারটি বছর কেটে গেলো শীঘগির এতো- মনে পড়ে এইতো সেদিন,
ছিল সে ঘরের হীরে- চমকে সারা ঘর রাখতো রঙীন !
যেখানে রয়েছো মামনি আমার, থাকো সুখে সদা,
সঙ্গে আছে দোয়া আমাদের, আছে অবশ্যই রাহমাতে খোদা।
০৮-০১-২০২১
Comments
Post a Comment