মজারু

মজারু ! 

    গুণী মানুষের সাথে কথাবার্তা বললে শেখা যায় অনেক কিছু । 
সেদিন কথা হচ্ছিল পণ্ডিত স্যারের সঙ্গে। কথায় কথায় উনি এক উস্তাদ শাগরেদের গল্প বললেন। 
    এক আগ্রহী ছাত্র প্রাইভেট টিউটর স্যারের কাছে খুব ফ্রি। তার মনে যেকোনো প্রশ্নের উদ্রেক হলেই সরাসরি তার উত্তর জানতে চায় স্যারের কাছে। 
    একদিন স্যারকে জিজ্ঞেস করলো- স্যার, 'আমি মাঝেমাঝে মাংস খাই' কথাটির ইংরেজি ট্রান্সলেশন কি হবে ? 
     -দুত্তর বুড়বক কোথাকার, এই সহজ বাক্যটির ইংরেজি ট্রান্সলেশনও বুঝি জানিসনা ! নোট করে নেয় খাতায়, 'আমি মাঝেমাঝে মাংস খাই'- ট্রান্সলেশন হলো- 
 'I eat middle middle meat' !

Comments

Popular posts from this blog

দ্বিপদী

কিছু কথা, কিছু উপলব্ধি ।