মতিভ্রম (কবিতা)

* মতিভ্রম। * 
                -আ,ফ,ম,  ইকবাল॥

শব্দগুলো জমা হয় হৃদপিন্ডে   
নিস্তব্ধ নির্জনতায়,  
কিন্তু ঠাঁই পায় না সেই একাকীত্বে  
ছটফটায়, ডানা ঝাপটায়  
অবশেষে উড়ান ভরে  
কখনো আবহাওয়ার গতিবেগ মেপে  
কখনো তা ভুলে যায় ! 

হৃদয়ের আবেগ মর্মমুখরিত হয়ে   
ছুটে যেতে চায় আকাশ নীলিমায়   কিছু হারিয়ে যায় দলছুট উল্কার মতো    
গুটিকয়েক ঠাঁই পায় প্রকৃতির বুকে    
চৈতন্য আবেশে     
অবশেষে তাদের দেখা মেলে  
প্রত্যন্ত দিগন্ত-রেখায়    
সুনীল সুষমায়। 

উন্মাতাল দিবসের শেষে   
পাদুটো যখন ক্রমশ হিম হয়ে আসে   
শব্দ স্ফুরণে নীরবতার পালা   
অন্তর্বৃত্ত অব্যাহত কিছু অনুসন্ধান    
ভুলে ভরা কিছু ডায়েরি   
জীবনের কিছু পাংশু খাতা    
আর অপসৃত করুন সন্তাপ সমাহার। 
                        ০৪-০১-২০২১ 

Comments

Popular posts from this blog

TO OUR SON (ON HIS GRADUATION).

সমকালীন ভাবনা ।

মিনতি।