হুঁশিয়ারি (কবিতা)
* হুঁশিয়ারি ! *
-আ,ফ,ম, ইকবাল॥
কখন কে কোথায় করলো আঘাত
কে রাখে নিবদ্ধ করে সেই ধারাপাত,
গিজগিজ করে কোথাও হীরা মোতি পান্না
আড়ালে যার লুকিয়ে রয় কত দমিতের কান্না !
গড়েছো তব বর্তমান অজস্রের ছিনিয়ে ভবিষ্যত,
মনে রেখো এদের অভিশাপে একদা রূদ্ধ হবে তব পথ!
চলছে যেমন চলে যাবে নিপীড়িতের জীবন ধারা,
বঞ্চিত যখন জাগবে প্রতিরোধে হতে হবে তোমায় সর্বহারা !
১৭-০১-২০২১
Comments
Post a Comment