সমসাময়িক। ( কবিতা)
সমসাময়িক... !
-আ,ফ,ম, ইকবাল॥
কৃষকেরা নিয়েছে শপথ
চলবে তাদের ট্রেক্টর রথ
রাজপথে দেখাবে যত কলাকৌশল,
ট্রেক্টরই কামান তাদের
ট্রেক্টরে এবার ধ্যান দেশের
ট্রেক্টরই বুঝি বদলাবে দেশের হাল !
রাজপথে দেখেছি প্রজাতন্ত্র
রাজপথ করেছে রক্ষা গণতন্ত্র
রাজপথে সদা উদ্ভাসিত দেশের শান,
রাজপথে বুঝি দেখবো এবার
ট্রেক্টরের কারসাজি শানদার
কৃষকের হাতে দ্বীপ্ত হবে প্রজাতন্ত্রের মান ?
জেনে গেছে কৃষক এবার
সইতে জল কামানের প্রহার
কেন্দুয়া গ্যাস আর পারেনা কাঁদাতে তাদের,
হোক ফের জালিয়ানওয়ালা বাগ
জ্বলুক শাসকের বিদ্বেষ আগ
থামাবে সাধ্য কার ওই দেশপ্রেমিদের !
হবে কিছু একটা এবার
ইসপার অথবা উসপার
বিজয় কৃষকের অবধারিত নিশ্চিত,
কৃষক দেশের যোগায় অন্ন
আজ তারা হচ্ছে হেয় প্রতিপন্ন
দেশবাসী তাদের পাশে রয়েছে স্থিত।
০৬-০১-২০২১
Comments
Post a Comment