নীরব প্রকৃতি

       *  নীরব প্রকৃতি  * 
                -আ,ফ,ম,  ইকবাল ॥ 

শব্দহীন মাঝরাতের প্রকৃতি  
এগিয়ে যেতে চাইছে  
মৃত্যু সাগর পেরিয়ে  
শুকতারার দেশে  
এক টুকরো আকাশ বুকে ধরে। 


রাত পোহালেই নতুন ভোর  
নতুন দিন  
কিন্তু তার আগে কত পরিবর্তন  
মিশে যাচ্ছে আগের দিনের কত নিদর্শন  
বিয়োগের খাতার গায়ে জমছে শুধু চর্বি। 

এক পৃথিবী- থমকে থাকতে পারে না   
ভয় আর বল- খুঁড়িয়ে চলে নুড়ির বেগে  
আরেক পৃথিবী- আটকে যায়  
প্রেম-ভালোবাসার  
বিয়োগ বেদনার ঘাটে  
শ্মশান কবরস্থানের সীমানায়।  
                      ১০-০৯-২০২০ 

Comments

Popular posts from this blog

TO OUR SON (ON HIS GRADUATION).

সমকালীন ভাবনা ।

মিনতি।