বিচিত্র উপলব্ধি

       *  বিচিত্র উপলব্ধি  * 
                  -আ,ফ,ম,  ইকবাল॥ 
                  
দেখেছি জীবনে এমন 'মনুষ্য' কত  
গায়ে পোশাকে লেগে আছে অগণন ক্ষত ! 

দেখেছি ব্র্যান্ডেড পোশাক পরিহিত কত প্রাণ 
ভেতরে যার নেই ছিটেফোটাও 'ইনসান'  ! 

অদ্ভুত গোলকধাঁধা- মূর্খ নিজেরে মানে না কেউ 
 ভুয়া ডিগ্রিধারীর জ্ঞানগম্যিও কেমন তুলে ঢেউ ! 
 
আপন বিবেক আপন আচরণ আসলের দিকে সদা ধায়  
ছেড়া কাগজ হতে লভে কেউ জ্ঞান- সজ্জিত গ্রন্থরাজিও কারো কাছে অর্থহীন রয়ে যায় !  

তোমার নিষ্ঠা তোমার আচরণ হয় তব পরিচয় মানবিক হওয়াটাই কর্ম কঠিন রূপধারী মানুষ নয়! 
                                           ২৫-০৯-২০২০

Comments

Popular posts from this blog

TO OUR SON (ON HIS GRADUATION).

সমকালীন ভাবনা ।

মিনতি।