বারতা বর্তমানের


           * বারতা বর্তমানের *
                     -আ,ফ,ম, ইকবাল ॥
                    
জমা থাক কিছু আলো 
আটকা পড়ে থাক কিছু পানি 
বেঁচে থাক একফালি আকাশ 
সিলিন্ডারের তলায় পড়ে থাক কিছু অক্সিজেন- 
এই নিয়ে নতুন করে বাধবো ফেরর ঘর সংসার।

শারদীয় বৈভবে সাজানো হচ্ছে প্রকৃতির তোরণ  পোষ মানছে সূর্যালোক ধীরে ধীরে
কুসুমের ভাঙছে পুষ্পধ্যান 
তৃণের আগায় নবীন ভ্রমণ ডায়েরি হচ্ছে গ্রন্থিত।

ফুলে ফুলে সাজানো নিখুঁত কারুকাজ 
চেতনার আকাশে চিত্রায়িত নয়নাভিরাম দৃশ্য  বাতাসের দুল কানে মেখে ইশারায় ডাকে- 
ভুলে যাও সকল নামতা 
নিমগ্ন চিত্তে শুনো শুধু বর্তমানের বারতা।
                              ২০-০৯-২০২০

Comments

Popular posts from this blog

দ্বিপদী

কিছু কথা, কিছু উপলব্ধি ।