পুনর্মিলনের প্রতীক্ষা
পুনর্মিলনের প্রতীক্ষা * ।
-আ,ফ,ম, ইকবাল॥
প্রতিটি আলোর ছায়া হয়না
প্রতিটি আননে রয়না মুখ,
রাশভারী আলোক আঁধার করে বিলুপ্ত
করে নির্বাপন আঁধারের দুখ;
গোলাপের শরীরে লাবণ্যের অপরূপ ছটা
কণ্ঠদ্বারে জমা বিষ,
পতঙ্গের পাদানিতে অগণন রেনুর সমাহার
গুঞ্জন তবু অহর্নিশ!
তালাবদ্ধ উদ্দীপনায় ঘুরপাক খাচ্ছে আকাশ
নবীন উন্মীলনের প্রতীক্ষায়
পূর্বাকাশে রামধনু ডাক দিয়ে বলে-
দেখা হবে আমাদের আগামী প্রভাতের নীলিমায়।
১৯-০৯-২০২০
Comments
Post a Comment