প্রতীক্ষার প্রাণান্ত

    *  প্রতীক্ষার প্রাণান্ত  * 
              -আ,ফ,ম,  ইকবাল ॥ 

সমস্ত ভালোবাসার পসরা আমি  
জমা করে রেখেছি এক জায়গায়  
সাজিয়ে রাখছি সম্পর্ক সম্বন্ধের যত ছবি  
গল্পের পায়রাটা  
আর ভাগ্যবানদের যত কারুকার্য। 

গাত্রে আগুন মেখে দগ্ধ হতে চাই  
দগ্ধ করে দিতে চাই  
সকল সনির্বন্ধ নিবেদন  
অকস্মাৎ কোথা হতে একটি নদী  
চলে আসে চুপিসারে-   
সূর্যকিরণের দোপাট্টা পরে  
হাসছে শুধু তাকিয়ে তাকিয়ে। 

জোয়ার-ভাটায় উদ্বেল এই হৃদয়  
পানি'র অতলেও দেখে  
ধিকিধিকি আগুনের গোলা 
গোধূলি লগ্ন লাগিয়েছে বাহারি মাস্ক  
জানিনা এসেছে কাকে যেন স্বাগত জানাতে। 

নদীর প্রবাহ মোহনায় পৌঁছালো বলে-  
ভাইরাস হয়েছে আজ অধীশ্বর  
ধ্বংস করার প্রাণপণ প্রয়াস তার  
নিভৃতলোকের অন্তরালে আজ  
মানুষ ঘিরে ধরেছে  
প্রতীক্ষাগুলো ক্ষণেক্ষণে  
প্রাণান্তকর ! 
                ০৮-০৯-২০২০

Comments

Popular posts from this blog

দ্বিপদী

কিছু কথা, কিছু উপলব্ধি ।