অদ্ভুত জিজ্ঞাসা
* অদ্ভুত জিজ্ঞাসা *
-আ,ফ,ম, ইকবাল॥
জানি এ সত্য নয় কভু
থাকনা তবু এই ভ্রম,
মৃত্যুর সাথে সাথেই
সকল স্বপ্ন হয়ে যাবে খতম !
নেই আজ আফসোস আর
নেই কোনো নালিশ,
পেয়েছি আলোর যেটুকু ছটা
জ্বলুক না তা অহর্নিশ !
মানতে তবু হয় কষ্ট-
সত্যিই মিছা কি সকল স্বপন?
উড়ছে কেন ধোঁয়া তবে
নেই যদি কোনো হুতাশন ?
তোমার স্বপ্ন যদি করতে পারে
আমার মুশকিল আসান,
ভাববো না কেন তবে
আড়াল হতে সদা রেখেছো ধ্যান ?
জানি জগতে রয়েছে দিলদার কত
রয়েছে আমার মতো কিছু পাগল,
তৃষ্ণার্ত নিজে সদা- সাগরকে করে প্রশ্ন-
কি দিয়ে নিবারণ হয় পিপাসা তর- বল ?
১৯-০৯-২০২০
Comments
Post a Comment