আমরা কি বদলে যাচ্ছি ?

  *  আমরা কি বদলে যাচ্ছি?  * 
                 -আ,ফ,ম, ইকবাল ॥

আমরা কি সত্যিই বদলে যাচ্ছি? 
না কি বদলে গেছি ? 
হ্যাঁ, বদলে যাচ্ছে চারপাশ  
বদলে যাচ্ছে আমাদের ভাবনার পরিসর  
বদলে যাচ্ছে আমাদের ভাষা  
আমাদের ভাবনা  
আমাদের উপমা আর চিত্রকল্প। 

সত্যিই, আমরা বসে নেই বাপ-দাদার যুগে  
আমরা ব্যস্ত আজ শর্টকাটের সন্ধানে  
গদ্যে-পদ্যে খাদ্যে  
নেই আজ গ্রামারের কারসাজি  
নেই বানানের পরোয়া  
নেই ক্যানভাসে রঙের তালমিল !  

নবীন পরিসরে আনছি আমরা  
নতুন রকমের চিত্রায়ন  
করছি নতুন শব্দ চয়ন, 
আমাদের চিন্তায়-চেতনায়  
ঘটছে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণ 
আমাদের চলায় বলায়  
আজ সাইন্সের রেডিয়েশন !

সৃজনশীলতার তুলাদন্ড হয়ে উঠেছে  
লাইক কমেন্ট আর চাটুকারিতা  
অনলাইন অফলাইনের মাধ্যমে  
হচ্ছে ভার্চুয়াল মূল্যায়ন ! 
হয়তো ভুলেই যাচ্ছি  
সৃষ্টিশীল সৃজনশীলতার উৎপাদন !  

বেরিয়ে কি আসতে পারবো  
এই ব্রেকেট হতে ? 
              ০৫-০৯-২০২০

Comments

Popular posts from this blog

TO OUR SON (ON HIS GRADUATION).

সমকালীন ভাবনা ।

মিনতি।