তোড়জোড়
* তোড়জোড় *
-আ,ফ,ম, ইকবাল॥
জমা থাক কিছু আলো
জমা থাক কিছু কুজন
জমা থাক কিছু সুবাস
জমা থাক পড়ে কিছু তৃণ
যদিবা জমা পড়ে তার মাঝে
বৈভভহীনের তরে
ছিটেফোঁটা কিছু পুন্য !
জীবনের অভিজ্ঞান
লিখিত নয় কিছুই
স্মরণ তবু মাঝেমাঝে
করিয়ে দেয় বিধুর সময়
নতুন করে আবার তা
অন্য কোথাও গ্রন্থিত হয় ।
তুলে রাখা একখানা পা
নবীন অভিসারের তরে
হয়ে আছি আকুল তন্ময়
জানালাটা রেখে দিয়েছি খুলে
অকস্মাৎ পাড়ি দিলেন সেদিকটায়
ভুলে অভিমান- যেও মোরে ভুলে !
২৫-০৯-২০২০
Comments
Post a Comment