স্বপ্নের পসরা
হাফলং,
০৮-৯-২০২০
* স্বপ্নের পসরা *
-আ,ফ,ম, ইকবাল ॥
গভীর এক কালনিশির
উত্তাল দমকা হাওয়ায়
দিকভ্রষ্ট দিগন্ত
প্রচন্ড বেদনার আবহে
দিয়ে গেছে স্বাক্ষর
ভেঙেচুরে চুরমার করে দিয়েছে
আজন্ম লালিত সম্বন্ধের সেতুবন্ধন !
স্বচ্ছন্দ সাবলীল জীবনযাত্রা
আজ আটকে রয়েছে
মার্জিনের বেড়াজালে
-ওই তোমার সীমানা -এই আমার হদ্দ
উপর দিয়ে উড়ে যায় পতপত করে
মুলায়ম ঝিরিঝিরি হাওয়া।
ফেরিওয়ালা ঘুরছে আজও দ্বারে দ্বারে
হয়েছে শুধু সুর পরিবর্তন,
বেচতে হবে না মন্ডামিঠাই আর ফুচকা
বিকছে কেবল আলোকহীন দুঃখের পাঁচালী
ভোটের দর ফসলহীন জীবন
দিশাহারা প্রজন্ম ছুটছে তবু
আগামীর পথে-
স্বপ্নের পসরা সাজিয়ে।
০৮-০৯-২০২০
Comments
Post a Comment