জীবনের দেন

*  জীবনের দেন  * 
                        -আ,ফ,ম,  ইকবাল॥ 
                        
নেই আজ আর বলার মতো কোন কথা  
নেই কোন গান গল্প অথবা কবিতা  
গভীর বাদলে রেখেছে ঢেকে পূর্বাকাশ এর সবিতা 
খাক খাক চারিদিক শুধু নিঝুম নিস্তব্ধ নীরবতা ! 

 স্মৃতির গহনে মনের আননে যত ভাঙ্গা ভাঙ্গা ছবি  ধরে রাখেনি যা কোনো কালে চিত্রকর অথবা কবি  জানিনা পৌঁছে গেছি জীবনের এ কোন অদ্ভুত অববাহিকায় 
 সাহারার উষ্ণ বালুকণা উড়ছে দিকে দিকে দমকা হাওয়ায় ! 

হিসেবের খাতায় মিলছেনা কিছু- বিয়োগের নামতা শুধু ভারি  
বোধের পরতে পরতে নিত্য প্রভাব পড়ছে তার-ই  জানিনা কখন ফাটবে বাদল গুঞ্জরন হয়ে গেছে শুরু 
রিক্ত পথিক সিক্ত-অশ্রু বুক তার করছে দুরু দুরু ! 

 বলার ছিল যত কথা হয়নি, হয়তোবা হবেও না আর বলা 
না দেখা অরি ঘাতক রূপ ধরি দেখাচ্ছে আজ তার ছলা-কলা 
জানিনা কখন এ বিস্বাদ বিষন্ন নিশির হবে অবসান 
বনের দোয়েল মনের ছন্দে উড়বে আকাশে গেয়ে গান।
 
 বলি আমার আমিরে নিতে হবে সংপ্রশ্ন দিতে হবে সব পরীক্ষা  
বিষন্ন মনন ভুলে গেছে কেমন যেন জীবনের যত সব দীক্ষা 
ঢলিছে যত রবি অস্বচ্ছ হচ্ছে ছবি কমিছে স্টকের অক্সিজেন 
জানিনা কখন নিভিবে স্টেজের বাতি রয়ে যাবে জীবনের দেন ! 
                                           হাফলং, 
                                      ০৯-০৯-২০২০

Comments

Popular posts from this blog

দ্বিপদী

কিছু কথা, কিছু উপলব্ধি ।