Posts

Showing posts from September, 2020
বলি ভাই একটি কথা আজ হৃদয় হতে,   চিন্তা ফিকির হাসিখুশি ছেড়োনা জীবন পথে !   জীবন শেখার অন্য নাম শিখতে হবে নিত্য,   যত জ্ঞান ততো প্রাণ ততোই প্রফুল্ল চিত্ত !
সম্বন্ধ কাননে থাকা কিছু নিমের তরুও থাকা চাই তেতো বটে, তবু ছায়া আর পথ্যরূপে ভীষন উপযোগী ভাই ! 

মতিহারা অনিতা

              মতিহারা অনিতা          সত্যিই বেদনাদায়ক ! আজ ফের দেখা হলো সেই ভদ্র মহিলার সাথে- যাকে প্রায়ই দেখা যায় পথে পথে ঘুরে বেড়াচ্ছে।  বিড়বিড় করে কিছু বকছে শুধু শুধু!        আজকের দেখা মানে শুধু সাক্ষাৎ নয়, একেবারে পথ আগলে দাঁড়ালো একেবারে রাস্তার মাঝখানে ! হর্ণ বাজিয়ে কাজ হলো না। অবশেষে গাড়ি ব্রেক করতে হলো। যেইনা ব্রেক কষেছি, অমনি জানলার কাছে এসে নালিশ শুরু! নেপালি ভাষায়। -হাজুর, আপ বিচার....., এটা কি ঠিক করলো মানুষটি, আমার সাথে এত দুর্ব্যবহার কিভাবে করতে পারে ? আমি তো তাকে ভালোবেসেছিলাম, ভালোবেসে বিয়ে করেছিলাম! দেবী'মা কে সাক্ষী রেখে, কালী মন্দিরে গিয়ে। আর তার কি পাপ লাগবে না ? তার কি বিচার হবে না ?        নেপালি ভদ্রমহিলা। বিবাহিতা। জ্বলজ্বলে সিঁদুর সিঁথি ভর্তি। বহুদিন ধরে দেখছি এভাবে পথে পথে ঘুরে বেড়ায়। আজ যখন নালিশের ফোয়ারা ছোটাচ্ছিল, পাশ দিয়ে যাচ্ছিলেন আমাদের ছেত্রী স্যার। উনি কিছু বললেন ভদ্রমহিলাকে- নিজেদের ভাষায় । পথিক আবার পথ ধরে এগিয়ে গেলো। স্যারকে বলল...
ভীরু কাপুরুষ সে- অনাচার দেখে হৃদয়ে যার উঠেনা তুফান,  সম্পদের হাতে বিকিয়ে দেবে চিত্ত? এ তো নয় মনিহারি দোকান!
আমার কিছু সংবাদ ব্যক্ত করি শুধুই আমারে,  সফরের গোপন কথা হিম্মত হয়না জানাই অন্য কারে!  বাজার থেকে ফিরি কখনো বিলকুল খালি হাতে,  কখনও হয়না ইচ্ছা কিছুই কখনো নেই পয়সা পাতে !  গোপন কথা যত থাকনা এমনি নিগূঢ় রহস্যে ঘেরা  জানি আমি সুপ্ত সুখে ভরে আছে মোর তুচ্ছ ডেরা!

প্রত্যয়ের উন্মেষ

*  প্রত্যয়ের উন্মেষ  *              -আ,ফ,ম, ইকবাল॥  জীবন থেমে থাকে না  পোড় খাওয়া ভূমিখণ্ড   স্তরে স্তরে সাজিয়ে দেয়   জীবনের জন্য রক্ত গোলাপ   বুকফাটা উত্তাপে   অবলীলায় খেলা করে গ্রামীণ শিশু   আম্ফান শেষে   দ্বীপের বুকে ফের জ্বলে উঠে   নবীন উন্মেষের শিখা ।  জীবনের অনাবিল সিন্ধুবিতানে   কখনো জেগে উঠে   পার্বতী পিচ্ছল সিঁড়ি   উঠতে গিয়ে পড়ে যাওয়ার রয়   সঞ্চিত সংজ্ঞা   স্বপ্নমুখে জলপর্দাকে  টেনে ধরতে হয় শুধু !  সঙ্কটকাল আসে   চলেও যায় ফের   এরপর হাত ধরাধরি   এগিয়ে চলার শপথ   নবীন চন্দ্রালোকে ভেসে উঠে   আকাশগঙ্গায় নব নব পথ।  ব্যক্ত অব্যক্ত অভিসার    নির্মাণের অভিজ্ঞান   কাঁপা কাঁপা ভোর    দাঁড় করায় ফের সূর্যের মুখোমুখি   রকমারি ঐকতানে   নীড়ে নীড়ে নবীন গুঞ্জন   বাজে ফের মানবত...

পেয়েছি এ জীবন চলছি আপন মর্জির তালে তালে আসিনি কিন্তু মর্জিতে আপন পারবোনা যেতে মর্জিতে চলে! জানিনা থকবো কতক্ষণ থাকবে জিন্দা বিচারধারা, আর স্বপ্ন মোর, না হোক আমার মাঝে- তোমাতেও হতে পারে অথবা অন্য কারও ঘর ! থাকবে জিন্দা যতদিন স্বপ্নের পসরাখানি, যেখানেই থাকি- জীবনের স্বাদ প্রশ্বাসে নেবো টানি !

চর্চা খুব হয় দীপকের সাথে হাওয়ার কেমন সংযোগ,  আলোর চর্চা যখন হয়- আঁধার নিয়ে আসে কিছু লোক !
 °• WEIRD TOURIST •°                   AF EKBAL.  Nights are being longer days enhanced,  Life unknowingly has become fenced !  Motions are encaged by emotional trend  Seems, 'have forgotten my inherinr brand!  Noisy messages of departure allaround troll,  Shockingly observe how the big trees fall !  Losing each day the kins stayed so close  Witnessing how stunningly deaths do endorse !  Countdown has started, countable moments rest,  Waiting to meet the ongoing roaring fest !                          26-09-2020 
Bend your head to the ground  When you feel boasted,  That is called SAJDAH-  Through which yourself can be tested !  

বিচিত্র উপলব্ধি

       *  বিচিত্র উপলব্ধি  *                    -আ,ফ,ম,  ইকবাল॥                     দেখেছি জীবনে এমন 'মনুষ্য' কত   গায়ে পোশাকে লেগে আছে অগণন ক্ষত !  দেখেছি ব্র্যান্ডেড পোশাক পরিহিত কত প্রাণ  ভেতরে যার নেই ছিটেফোটাও 'ইনসান'  !  অদ্ভুত গোলকধাঁধা- মূর্খ নিজেরে মানে না কেউ   ভুয়া ডিগ্রিধারীর জ্ঞানগম্যিও কেমন তুলে ঢেউ !    আপন বিবেক আপন আচরণ আসলের দিকে সদা ধায়   ছেড়া কাগজ হতে লভে কেউ জ্ঞান- সজ্জিত গ্রন্থরাজিও কারো কাছে অর্থহীন রয়ে যায় !   তোমার নিষ্ঠা তোমার আচরণ হয় তব পরিচয় মানবিক হওয়াটাই কর্ম কঠিন রূপধারী মানুষ নয়!                                             ২৫-০৯-২০২০

তোড়জোড়

    * তোড়জোড় *                 -আ,ফ,ম,  ইকবাল॥  জমা থাক কিছু আলো  জমা থাক কিছু কুজন  জমা থাক কিছু সুবাস  জমা থাক পড়ে কিছু তৃণ  যদিবা জমা পড়ে তার মাঝে  বৈভভহীনের তরে    ছিটেফোঁটা কিছু পুন্য !  জীবনের অভিজ্ঞান   লিখিত নয় কিছুই  স্মরণ তবু মাঝেমাঝে  করিয়ে দেয় বিধুর সময়  নতুন করে আবার তা  অন্য কোথাও গ্রন্থিত হয় ।  তুলে রাখা একখানা পা  নবীন অভিসারের তরে  হয়ে আছি আকুল তন্ময়  জানালাটা রেখে দিয়েছি খুলে  অকস্মাৎ পাড়ি দিলেন সেদিকটায়  ভুলে অভিমান- যেও মোরে ভুলে !                        ২৫-০৯-২০২০

WANDERER

*   PALE WANDERING  *                      -AFM  EKBAL.                      It seems 'have lost all desires  Occasions and celebrations  Have become gloomy,  Thirsty heart wince like the desert  Wish a sea to meet and dip !   It seems  Love lost its fancy  Shattered all the it's doors  As the curtains of the eyes drop ! It seems   Death is the ultimate winner   Shelters all the pains and grief ! Fragrance of the garden  Spreads the aroma  Like a freelance warrior,  Feeble the human  Remain busy with  Aspirations and carrier !  Not knowing oneself  Nor the objective of the voyage,  Aimlessly wandering  Losing the determination and courage !                        20-09-2020

বারতা বর্তমানের

           * বারতা বর্তমানের *                      -আ,ফ,ম, ইকবাল ॥                      জমা থাক কিছু আলো  আটকা পড়ে থাক কিছু পানি  বেঁচে থাক একফালি আকাশ  সিলিন্ডারের তলায় পড়ে থাক কিছু অক্সিজেন-  এই নিয়ে নতুন করে বাধবো ফেরর ঘর সংসার। শারদীয় বৈভবে সাজানো হচ্ছে প্রকৃতির তোরণ  পোষ মানছে সূর্যালোক ধীরে ধীরে কুসুমের ভাঙছে পুষ্পধ্যান  তৃণের আগায় নবীন ভ্রমণ ডায়েরি হচ্ছে গ্রন্থিত। ফুলে ফুলে সাজানো নিখুঁত কারুকাজ  চেতনার আকাশে চিত্রায়িত নয়নাভিরাম দৃশ্য  বাতাসের দুল কানে মেখে ইশারায় ডাকে-  ভুলে যাও সকল নামতা  নিমগ্ন চিত্তে শুনো শুধু বর্তমানের বারতা।                      ...

চারপদী

প্রতিদিন জাগে প্রশ্ন-  আছি তো আজও জিন্দা ?  বাঁচার মতো বাঁচতে দাও প্রভু  বেহুদা বাঁচিয়ে করোনা শর্মিন্দা!

পুনর্মিলনের প্রতীক্ষা

পুনর্মিলনের প্রতীক্ষা * ।                 -আ,ফ,ম,  ইকবাল॥ প্রতিটি আলোর ছায়া হয়না   প্রতিটি আননে রয়না মুখ,    রাশভারী আলোক আঁধার করে বিলুপ্ত   করে নির্বাপন আঁধারের দুখ;   গোলাপের শরীরে লাবণ্যের অপরূপ ছটা  কণ্ঠদ্বারে জমা বিষ,   পতঙ্গের পাদানিতে অগণন রেনুর সমাহার   গুঞ্জন তবু অহর্নিশ!    তালাবদ্ধ উদ্দীপনায় ঘুরপাক খাচ্ছে আকাশ   নবীন উন্মীলনের প্রতীক্ষায়   পূর্বাকাশে রামধনু ডাক দিয়ে বলে-   দেখা হবে আমাদের আগামী প্রভাতের নীলিমায়।                                     ১৯-০৯-২০২০

অদ্ভুত জিজ্ঞাসা

*  অদ্ভুত জিজ্ঞাসা  *             -আ,ফ,ম,  ইকবাল॥              জানি এ সত্য নয় কভু    থাকনা তবু এই ভ্রম,  মৃত্যুর সাথে সাথেই  সকল স্বপ্ন হয়ে যাবে খতম !  নেই আজ আফসোস আর  নেই কোনো নালিশ,  পেয়েছি আলোর যেটুকু ছটা  জ্বলুক না তা অহর্নিশ !  মানতে তবু হয় কষ্ট-  সত্যিই মিছা কি সকল স্বপন?  উড়ছে কেন ধোঁয়া তবে  নেই যদি কোনো হুতাশন ?  তোমার স্বপ্ন যদি করতে পারে  আমার মুশকিল আসান,  ভাববো না কেন তবে  আড়াল হতে সদা রেখেছো ধ্যান ?  জানি জগতে রয়েছে দিলদার কত  রয়েছে আমার মতো কিছু পাগল,  তৃষ্ণার্ত নিজে সদা- সাগরকে করে প্রশ্ন-  কি দিয়ে নিবারণ হয় পিপাসা তর- বল ?                          ১৯-০৯-২০২০ 
প্রশ্নের জ্বালায় জীবন থেকে চাও ছুটি অথবা নিস্তার ?  প্রশ্ন তো ভাই করছে প্রতীক্ষা ওখানেও ধরে কাতার !
The Doors we pass through- look almost alike,  But the DOOR of Life is vivid and vauge sometimes ! 

নীরব প্রকৃতি

       *  নীরব প্রকৃতি  *                  -আ,ফ,ম,  ইকবাল ॥  শব্দহীন মাঝরাতের প্রকৃতি   এগিয়ে যেতে চাইছে   মৃত্যু সাগর পেরিয়ে   শুকতারার দেশে   এক টুকরো আকাশ বুকে ধরে।  রাত পোহালেই নতুন ভোর   নতুন দিন   কিন্তু তার আগে কত পরিবর্তন   মিশে যাচ্ছে আগের দিনের কত নিদর্শন   বিয়োগের খাতার গায়ে জমছে শুধু চর্বি।  এক পৃথিবী- থমকে থাকতে পারে না    ভয় আর বল- খুঁড়িয়ে চলে নুড়ির বেগে   আরেক পৃথিবী- আটকে যায়   প্রেম-ভালোবাসার   বিয়োগ বেদনার ঘাটে   শ্মশান কবরস্থানের সীমানায়।                         ১০-০৯-২০২০ 

জীবনের দেন

*  জীবনের দেন  *                          -আ,ফ,ম,  ইকবাল॥                           নেই আজ আর বলার মতো কোন কথা   নেই কোন গান গল্প অথবা কবিতা   গভীর বাদলে রেখেছে ঢেকে পূর্বাকাশ এর সবিতা  খাক খাক চারিদিক শুধু নিঝুম নিস্তব্ধ নীরবতা !   স্মৃতির গহনে মনের আননে যত ভাঙ্গা ভাঙ্গা ছবি  ধরে রাখেনি যা কোনো কালে চিত্রকর অথবা কবি  জানিনা পৌঁছে গেছি জীবনের এ কোন অদ্ভুত অববাহিকায়   সাহারার উষ্ণ বালুকণা উড়ছে দিকে দিকে দমকা হাওয়ায় !  হিসেবের খাতায় মিলছেনা কিছু- বিয়োগের নামতা শুধু ভারি   বোধের পরতে পরতে নিত্য প্রভাব পড়ছে তার-ই  জানিনা কখন ফাটবে বাদল গুঞ্জরন হয়ে গেছে শুরু  রিক্ত পথিক সিক্ত-অশ্রু বুক তার করছে দুরু দুরু !   বলার ছিল যত কথা হয়নি, হয়তোবা হবেও না আর বলা  না দেখা অরি ঘাতক রূপ ধরি দেখাচ্ছে আজ তার ছলা-কলা  জানিনা কখন এ বিস্বাদ বিষন্ন নিশির হ...

বীক্ষণ

     * বীক্ষণ *               -আ,ফ,ম,  ইকবাল॥             বাতাসকে বলেছিলাম একদা   তুমি হও আরো শক্তিশালী,   আমাকে উড়িয়ে নিয়ে যাও   অনিন্দ্যসুন্দর আকাশে   যেখানে হতে পারে   সকল বেদনার উপসম।  জানি, সে ছিল আমার   ক্ষণিকের ভ্রম !   না, চাইনা আমি শেকড় থেকে ছিন্ন হতে   ভুলতে চাই না-   মাতৃস্তনের অমৃত সুধার স্বাদ   চাইনা-   বাতাসের মতো আবরনহীন বিচরন   চাইনা হতে সোনালী টবের চারাগাছ।  ডুবন্ত মানুষও বেঁচে থাকতে চায়   খড়কুটোর শেষ খন্ডটি ধরে   আমিও বেঁচে আছি   আমার মৌরশি খোলস নিয়ে   এবং প্রস্তুত রয়েছি   আমার শেষ পরিনামের জন্য।  রক্তক্ষরণের মধ্যেও হয় আশার চাষ   সময় এসে গেলে   তীর্থপথেও অবধারিত মৃত্যু   পথ চলতে চলতে   বদলে যায় পারিপার্শ্বিকতা   হয়তো বদলে যাচ্ছি আমিও...

প্রতীক্ষার প্রাণান্ত

    *  প্রতীক্ষার প্রাণান্ত  *                -আ,ফ,ম,  ইকবাল ॥  সমস্ত ভালোবাসার পসরা আমি   জমা করে রেখেছি এক জায়গায়   সাজিয়ে রাখছি সম্পর্ক সম্বন্ধের যত ছবি   গল্পের পায়রাটা   আর ভাগ্যবানদের যত কারুকার্য।  গাত্রে আগুন মেখে দগ্ধ হতে চাই   দগ্ধ করে দিতে চাই   সকল সনির্বন্ধ নিবেদন   অকস্মাৎ কোথা হতে একটি নদী   চলে আসে চুপিসারে-    সূর্যকিরণের দোপাট্টা পরে   হাসছে শুধু তাকিয়ে তাকিয়ে।  জোয়ার-ভাটায় উদ্বেল এই হৃদয়   পানি'র অতলেও দেখে   ধিকিধিকি আগুনের গোলা  গোধূলি লগ্ন লাগিয়েছে বাহারি মাস্ক   জানিনা এসেছে কাকে যেন স্বাগত জানাতে।  নদীর প্রবাহ মোহনায় পৌঁছালো বলে-   ভাইরাস হয়েছে আজ অধীশ্বর   ধ্বংস করার প্রাণপণ প্রয়াস তার   নিভৃতলোকের অন্তরালে আজ   মানুষ ঘিরে ধরেছে   প্রতীক্ষাগুলো ক্ষণেক্ষণে   প্রাণান্তকর !...

পরিতৃপ্তি

    পরিতৃপ্তি °°°°°°°°°                        -আ,ফ,ম,  ইকবাল॥                             সাতসকালে মোবাইল ফোনটা বেজে উঠলো। অপরিচিত নম্বর। কিছুটা বিরক্তি নিয়েই ফোনটা ধরলাম। ও পাশ থেকে এক মহিলা কণ্ঠ।       - আস-সালামু আ'লাইকুম আঙ্কেল, আমি সাবিনা বলছি, সাবিনা, চিনতে পাচ্ছেন ?       - সাবিনা, মানে সাবিনা, কোন সাবিনা বলছো ?       - ভুলে গেলেন আঙ্কেল, ওই যে দুইবছর আগে গৌহাটি থেকে আসার পথে ট্রেনে দেখা হয়েছিল। মায়ের সাথে আসছিলাম আমরা, জনশতাব্দি এক্সপ্রেসে ! আমার ছেলে মাণিক আপনাকে খুব জ্বালাতন .......        - ওহ হো, মনে পড়েছে বেটা। কি খবর ? তোমার মাণিকলাল কি করছেন? আমাকে তার মনে পড়ে?       - আঙ্কেল, সে...

স্বপ্নের পসরা

                   হাফলং,                                    ০৮-৯-২০২০      *  স্বপ্নের পসরা  *                     -আ,ফ,ম,  ইকবাল ॥  গভীর এক কালনিশির  উত্তাল দমকা হাওয়ায়  দিকভ্রষ্ট দিগন্ত  প্রচন্ড বেদনার আবহে   দিয়ে গেছে স্বাক্ষর  ভেঙেচুরে চুরমার করে দিয়েছে  আজন্ম লালিত সম্বন্ধের সেতুবন্ধন ! স্বচ্ছন্দ সাবলীল জীবনযাত্রা  আজ আটকে রয়েছে  মার্জিনের বেড়াজালে  -ওই তোমার সীমানা -এই আমার হদ্দ   উপর দিয়ে উড়ে যায় পতপত করে  মুলায়ম ঝিরিঝিরি হাওয়া। ফেরিওয়ালা ঘুরছে আজও দ্বারে দ্বারে  হয়েছে শুধু সুর পরিবর্তন,  বেচতে হবে না মন্ডামিঠাই আর ফুচকা...

ধৈর্যের ফল মিঠা-ই হয়।

ধৈর্যের ফল মিঠা-ই হয় ।  °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°                                     -আ,ফ,ম,  ইকবাল॥                                          মাঝ বয়সী মানুষটির হাতে এক গাদা কাগজপত্র। ময়লা কাপড় চোপড়, উস্কোখুস্কো চেহারা। সোজা ঢুকে পড়লেন শহরের নামকরা উকিল লস্কর বাবুর চেম্বারে।       - উকিল সাব, দেখুন এইসব কাগজপত্র, আমার যত কথা বলার তা ও লিখে এনেছি, এবার দেখে বলুন কত টাকা ফিজ লাগবে, আর কতদিন সময় লাগবে। যে করেই হোক ওর বাড়ির রেজিস্ট্রিটা বন্ধ করতে হবে।       - মইনুল, উনাকে এক গ্লাস পানি দে তো। আর চা খাবেন ?       - না না চা টা লাগবেনা। আপনি কাগজগুলো দেখুন, আর বলুন আমাকে ফি টা কত দিতে হবে?       - দেখুন, আপনার কাগজপত্র গুলো ভালো করে দেখতে হবে, আপনার বক্তব্যগুলো ও ভালো করে বুঝতে হবে, যাতে হাত দিলে আপন...

আমরা কি বদলে যাচ্ছি ?

  *  আমরা কি বদলে যাচ্ছি?  *                   -আ,ফ,ম, ইকবাল ॥ আমরা কি সত্যিই বদলে যাচ্ছি?  না কি বদলে গেছি ?  হ্যাঁ, বদলে যাচ্ছে চারপাশ   বদলে যাচ্ছে আমাদের ভাবনার পরিসর   বদলে যাচ্ছে আমাদের ভাষা   আমাদের ভাবনা   আমাদের উপমা আর চিত্রকল্প।  সত্যিই, আমরা বসে নেই বাপ-দাদার যুগে   আমরা ব্যস্ত আজ শর্টকাটের সন্ধানে   গদ্যে-পদ্যে খাদ্যে   নেই আজ গ্রামারের কারসাজি   নেই বানানের পরোয়া   নেই ক্যানভাসে রঙের তালমিল !   নবীন পরিসরে আনছি আমরা   নতুন রকমের চিত্রায়ন   করছি নতুন শব্দ চয়ন,  আমাদের চিন্তায়-চেতনায়   ঘটছে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণ  আমাদের চলায় বলায়   আজ সাইন্সের রেডিয়েশন ! সৃজনশীলতার তুলাদন্ড হয়ে উঠেছে   লাইক কমেন্ট আর চাটুকারিতা   অনলাইন অফলাইনের মাধ্যমে   হচ্ছে ভার্চুয়াল মূল্যায়ন !  হয়তো ভুলেই যাচ্ছি   সৃষ...

"চোরর মন খিরা খেতো"

  "চোরর মন খিরা খেতো" !         একটি গ্রাম্য প্রবাদ রয়েছে- চোরর মনো খিরা খেত। এই প্রবাদের উপর একদল বিশেষজ্ঞ এক নাগাড়ে সাড়ে তেরো দিন গবেষণা করে আবিষ্কার করলেন প্রবাদটির প্রকরণ সঠিকভাবে উপস্থাপন করা হয়নি! অবশেষে তারা ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্তে উপনীত হলেন যে প্রবাদটির আসল এবং যথার্থ রূপ হবে "চোরর মন খিরা খেতো"!     এই তত্ত্ব আবিষ্কারের পর চার মূর্তি(চোর বিলকুল নয় কিন্তু) একবার সিদ্ধান্ত নিলো প্রবাদটির বাস্তব টেষ্টিং করে দেখতে- প্রবাদটির পরিমার্জন কি সত্যিই আবশ্যক ছিল?     তেরো দিন পর তারা সন্দেহাতীতভাবে অনুভব তথা উপলব্ধি করতে পারলো যে এই পরিবর্তন এক্কেবারে বাস্তব সম্মত!     কি করে? প্রেক্ষাপট জানা আবশ্যক।     শীতের মৌসুম। ফরমানদার তলায় অন্যান্য শাকসবজির সাথে প্রচুর খিরা ধরেছে- যা নিত্যদিন পাঠশালায় যাওয়া আসার পথে দৃষ্টি এবং লালসা গোচর হয়ে থাকে! তাদের, মানে ওই অ,আ,ই, এবং ঈ নামক চারমূর্তির ভরসা ছিল যেদিন ফরমানদাকে খেতের মধ্যে দেখা যাবে, সেদিন তারা তাঁর কাছে চেয়ে অন্তত এক একটা হলেও খিরা খেয়ে ...