ঘটের কথা । (কবিতা)

*  ঘটের কথা । * 
                   -আ,ফ,ম,  ইকবাল । 
                   
দম্ভের কোলাহল চিরজীবি হয়না 
ঝড়ের প্রতাপে কুপোকাত হয় কত মহীরুহ ।
আপাত নিরাশ্রয় পক্ষীকূল 
গড়ে তুলে নবীন নীড়- 
অন্য কোথাও, অন্য কোনোখানে ।

মহামারী বিযুক্ত করে দেয় 
অনেকের জীবন জীবিকা 
ভেঙে নেয়া চরের পাশে 
ফের গড়ে উঠে নতুন বসতি 
ফুল্ল হয় আবার পুড়ে যাওয়া কত কানন । 

বজ্র যখন নেমে আসে- 
মানুষ ভুলে যায় বৃষ্টি ভেজার সুখ 
ভুলে যায় আম কুড়োনোর আনন্দ 
আশ্রয়ের খোঁজে মাথা গুঁজে 
অপরিচিতের বারান্দায়- 
ভুলে যায় সকল আত্মশ্লাঘা ! 
                       ১০-০২-২০২১  

Comments

Popular posts from this blog

TO OUR SON (ON HIS GRADUATION).

সমকালীন ভাবনা ।

মিনতি।