ক্ববরের ডাক। (কবিতা)

 * ক্ববরের ডাক * 
                     -আ,ফ,ম, ইকবাল ॥ 
                     
নির্জন নিথর কবরস্থান  
মুখর হয়ে উঠে মাঝে মাঝে- 
খানিকের তরে 
যখন হয় নতুন অভ্যাগত 
নবীন অতিথির আগমন ! 

খাক খাক করে বছর ধরে 
আমাদেরই সমাগত মঞ্জিল ।  
পাশাপাশি চলে গেছে যে পথ 
কতজন চলে যায়  
কত দামি গাড়ি চড়ে 
অথবা পায়ে পায়ে-  
আপন কর্মস্থলে । 
কতজনের মনে পড়ে-  
এই আমাদেরই এই ঘরদোর 
এই আমাদের আবাসন 
অনন্ত কালের নিকেতন ! 

বলি ভাই- 
যারা চলে গেছে 
আমাদেরই পূর্বসূরি 
আমারই আপনজন 
আত্মীয় আত্মজন ।
নেই কি তাদের তরে 
আমাদের দায়ভার ? 
নই কি আমি উত্তরসূরি 
সেই মহল্লার ? 

এসো ভাই-  
যেখানে যেমন যে আছি 
প্রত্যহ তাদের তরে 
পাঠাই হাদিয়া নিজের মতো করে 
অন্যূন সুরাহ ইয়াসিন পড়ে- 
সকল ক্ববরবাসির তরে ! 
সানন্দে নেবে সবাই তাঁরা
ভাগাভাগি করে ! 

আমার এ আমাল 
দেখুক আমার পরিজন 
সন্তান সন্ততি আত্মজন । 
তারাই তবে পাঠাবে একদা 
সমধিক উপহার  
আমার তরে- 
যখন আমি পৌঁছে যাবো 
আমার নির্ধারিত বদ্ধ ঘরে! 
                 ১৪-০২-২০২০

Comments

Popular posts from this blog

TO OUR SON (ON HIS GRADUATION).

সমকালীন ভাবনা ।

মিনতি।