সময়ের ভাবনা কবিতা।

* সময়ের ভাবনা। *   
                    -আ, ফ, ম, ইকবাল।।

চলতে চলতে জীবনের পথে   
এগিয়ে এসেছি বহুদূর,      
হারিয়ে গেছে কতকিছুই     
পেয়েছি অনেক আশীর্বাদ ভরপুর।  
আফসোস লেগে রয় তবু কিছু     
ছেয়ে যায় আকসার বিষণ্নতা,    
মনে হয় নিজেকেই অচেনা কখনও   
দেখা দেয় উদ্বেল উদাসীনতা !   
ভুলে যাই আপন দায়ভার-   
চাওয়া-পাওয়ার দণ্ডটি যে ছিল নিজেরই হাতে,      
আত্মভোলা সেই আমি  
পাইনা আপন সঙ্গ তাই সকল সন্ধ্যা প্রাতে। 

জীবনটা কী তবে কেবল আত্মপ্রেমের তরে  
আপন স্বার্থ বলয়ে?    
ঘটেছে যতকিছু চারপাশে   
দেখেশুনে রয়ে যাবো নিথর হয়ে ?  
আত্মমুগ্ধ হয়ে খুঁজেছি আপন স্বার্থ কেবল  
আপন খুশিরে করেছি সন্ধান,   
আজ ভাবি নির্জনে বসে-  
আত্মস্থ হয়ে করেছি শুধু নিজেরই অপমান। 

এমন স্বার্থপরের জীবনও বুঝি হয়  
'খলিফা' আদমের সন্তান ?   
হোকনা হাসিল অঢেল সম্পদর রাশি-  
হলোনা তব মানবিক উত্থান!     
কে জানে কখন আসবে তুফান  
উড়িয়ে নেবে তব সকল আশিয়ানা,   
যতই 'খাস' নিজেরে ভেবেছো ইকবাল   
'আম' গোরস্থানেই যে তব অন্তিম ঠিকানা! জীবন যতক্ষণ আছে বাকি-  
যেওনা ভুলে নিজেই জমানার ইতিহাস, 
এক দমকায় বিচ্ছিন্ন হতে হবে-   
যখন আর চলবেনা শ্বাস-প্রশ্বাস। 
                               ২৭-০২-২০২১ 

Comments

Popular posts from this blog

TO OUR SON (ON HIS GRADUATION).

সমকালীন ভাবনা ।

মিনতি।