ছুটির ঘন্টা। কবিতা

 *  ছুটির ঘন্টা । * 
                  -আ,ফ,ম,  ইকবাল॥ 
                  
এক প্রহরের ক্ষুদ্র এ জীবন 
কেমন যেন বন্দী কারাগারে, 
সত্যের ঘাড় হচ্ছে মটকানো 
মিথ্যাচার দেদার বিকোচ্ছে বাজারে! 
বাসনার হচ্ছে বেপার 
রাজনীতির মুক্তাঙ্গনে, 
ভ্রষ্ঠাচারের হচ্ছে প্রদর্শন 
জনসংযোগের খোলা ময়দানে! 
নফরত ইর্ষা যখন 
হিংসা বিদ্বেষে পরিণত- 
হাতড়ে বেড়াচ্ছি মোরা 
মননের কোনখানে কতটুকু ক্ষত ! 
ফিরে চাই যবে আপনার পানে 
পাই ডুবন্ত তরণীর এক পান্থ, 
ছুটির ঘন্টা বাজলো বলে- 
হে পথিক, হও আর ক্ষান্ত ! 
সাড়ে তিন হাতের ভুবনে এবার 
করো নিরন্তর মনোনিবেশ, 
কে জানে কখন উঠবে বেজে 
ক্রীড়া অন্তের হুইসেল শেষমেশ ! 
                           ২৮-০২-২০২১ ।

Comments

Popular posts from this blog

TO OUR SON (ON HIS GRADUATION).

সমকালীন ভাবনা ।

মিনতি।