আমার বাংলা

 * আমার বাংলা । * 
                      -আ,ফ,ম,  ইকবাল॥ 

বাংলায় আমার পরিচয় ভাই 
বাংলা আমার অভিমান, 
বাংলার আমি পড়ুয়া সদা 
বাংলায় গাই হৃদয়ের গান । 
বাংলার আমি বিদ্যার্থী এক 
বাংলায় লভি যৎকিঞ্চিত জ্ঞান, 
বাংলায় আমার মায়ের পরিচয় 
বাংলা আমার স্বাভিমান ! 
বাংলার আঁচলে আশ্রয় আমার 
বাংলার কোলে বেড়ে ওঠা, 
বাংলা আমার বর্ষার ছাতা 
বাংলার কাননে দেখি ফুল ফোটা ! 
বাংলার কম্বলে উষ্ণতা লভি 
বাংলার বসন্ত শীতের রাতে, 
বাংলার ঘুম ভাঙে নিত্য  
বাংলার বুলবুল শীশ দিলে প্রাতে ! 
                         ২৫-০২-২০২১

Comments

Popular posts from this blog

TO OUR SON (ON HIS GRADUATION).

সমকালীন ভাবনা ।

মিনতি।