সমকালীন ভাবনা-২ ।

সমকালীন ভাবনা- ২ । 

     সময় এবং পারিপার্শ্বিকতা এক অন্যতম শিক্ষক। পারিপার্শ্বিকতা থেকে শিক্ষা নেওয়া সচেতন মানুষের আবশ্যক। সাময়িক আবেগ বা হুজুগ এক অনন্য বিভ্রান্তিকর অবস্থা- যা মানুষকে বাস্তবতার বিপরীতে ঠেলে দেয়। 
সাময়িক জনপ্রিয়তা অর্জনের জন্য মানুষ কখনও এমন কিছু কর্ম করে বসে, যা নীতি আদর্শ বিরুদ্ধ। কেউ তখন তাকে সাবধান করতে গেলে হুজুগ বা আবেগের বশবর্তী হয়ে তা উপেক্ষা তো করেই, উল্টো খারাপ পেয়ে বসে। কিন্তু কাজটি যেহেতু আদর্শ বিরোধী, তাই আপাত বাহবা কুড়িয়ে নিলেও তার পরিণাম একসময় বিষময় হয়ে উঠে। তখন আপাতদৃষ্টিতে হয়তো তার অন্য কারণ চোখে পড়ে। হ্যাঁ, ব্যক্তি যদি ধীশক্তি নিয়ে চিন্তা ফিকির করতে পারে, তখন হয়তো গোড়ার গলদ অনুধাবন করতে সক্ষম হবে। অন্যথায় সমসাময়িক বা সাম্প্রতিক উপলক্ষকেই বড়ো করে দেখতে যাবে। এরকম ঘটনা আমাদের আশেপাশে ঘটে থাকে বা ঘটে চলেছে, যার খবর অনেক সময় আমরা রাখি না। 
      হ্যাঁ, যারা নীতি আদর্শের ধার ধারেনা, মুখে মুখে নীতিকথা আওড়ায় না, তাদের আগাগোড়া সবকিছুই নঞর্থক প্রতিপাদ্যে প্রতিফলিত হবে,তা বলাই বাহুল্য। কিন্তু একহাতে নীতি আদর্শের বুলি,অপরহাতে বিপরীত ধর্মী রংতুলি- এধরনের মুখোশ একসময় খুলেই যায়। মননের কুঠুরিতে যদি অবচৈতন্যের তালা ঝুলানো থাকে, তাহলে তা উপলব্ধ হতে অনেকটা সময় লেগে যায়। 
      তাই সামাজিক ব্যক্তির কর্তব্য আদর্শের উপর অবিচল থেকে এগিয়ে চলা- হুজুগের সাথে আপোষ না করে। অন্যথায় প্রস্তুত থাকতে হবে বিষময় পরিণামের জন্য, যখন আফসোস ব্যতিত কিছু আর বাকি রইবে না। 
                                      ১২-০২-২০২১ 

Comments

Popular posts from this blog

TO OUR SON (ON HIS GRADUATION).

সমকালীন ভাবনা ।

মিনতি।