এ কি হচ্ছে আমাদের চারপাশে : ~~~~~~~~~~~~~~~~~~ প্রকৃতির রোষ থামার নামই নিচ্ছে না! করোনা, আম্ফান,ভূ-কম্পন, ধারাবর্ষণ, বন্যা- জগতবাসী পরিশ্রান্ত! করোনা আজ কোনোও রাজ্য বা দেশের সংকট নয়, বরং সারা বিশ্বের জন্য এক ভয়ঙ্কর অভিশাপ হয়ে উঠেছে। এরইমধ্যে বিগত বুধবার রাতের খানিকের সাইক্লোন আম্ফান ভারত মহাসাগরের উপকূলীয় এলাকায় তৈরি করে গেল এক বিভৎস পরিস্থিতির। কেবল পশ্চিমবঙ্গেই প্রাণ গেছে সরকারি হিসেব অনুযায়ী ৭২ জন মানুষের। আঘাতপ্রাপ্ত বিকলাঙ্গ বহু সংখ্যক মানুষ হাসপাতাল গুলোতে চিকিৎসাধীন। হাজার হাজার গাছ বৃক্ষ ধরাশায়ী। এর মধ্যে রয়েছে শতবর্ষের স্মৃতি ধারণ করা কত বট অশ্বত্থ গাছ। কে হিসেব দেবে সেই গাছগুলোতে ছিল কত লক্ষ কোটি পাখি আর কীটপতঙ্গের নিবাস! সরকারি হিসেবে ৭২ হাজার, বেসরকারি সংস্থা গুলোর মতে প্রায় দেড় লক্ষাধিক মানুষের ঘরবাড়ি ভেঙেচুরে চুরমার! কয়েক লাখ মানুষ হঠাৎ করে চলে এলো সরাসরি আকাশের তলায়! লক্ষ লক্ষ বিঘা এক ফসলী জমির বুরোধান পানির তলায়। যার অর্থ এইসব চাষিদের সারা বছরের মেহনত তথা উপার্জনের মাধ্যম নিঃশেষিত ! একদি...
আত্মানুভূতি বা উপলব্ধি একটি ধনাত্মক বোধ বা বুদ্ধিবৃত্তি। এর হয় সাধারণত দুটি স্বরূপ- বহির্মুখী এবং অন্তর্মুখী । বহির্মুখী উপলব্ধিতে বহির্জাগতিক, অর্থাৎ নিজের ভৌতিক পরিমণ্ডলে যত চেতন-অবচেতন পরিদৃশ্য উদঘাটিত বা শনাক্ত হয়, তা দাগ কাটে আমাদের চেতনায়, আমাদের সংজ্ঞানে। তাই স্বতঃস্ফূর্তভাবে তার প্রকাশ ঘটে আমাদের অভিব্যক্তিতে, আমাদের ভঙ্গিমায়। এই অভিব্যক্তির প্রেক্ষিতে আমরা অতি সহজেই বিচার বা বিশ্লেষণ করতে বসি অন্যের দোষগুণ, অপরের বৈশিষ্ট্যাবলি। আমাদের মানবিক চেতনা দুই প্রকারের অনুভূতির সমন্বয়ে বিগঠিত- জৈবিক এবং মানবিক। জৈবিক চেতনা জন্মগতভাবে প্রত্যেক জীবের মধ্যে এক সহজাত প্রবৃত্তি। কিন্তু মানবিক চৈতন্য গড়ে তুলতে হয় সাধনার মাধ্যমে, অর্জিত প্রজ্ঞা তথা সামগ্রিক লালনের মাধ্যমে। সুতরাং জৈবিক চেতনাকে নিয়ন্ত্রিত তথা বশীভূত রাখতে আবশ্যক হয় মানবিক চৈতন্যের উন্মেষ । এই মানবিক চৈতন্যের আবার দুটি ধাপ। প্রথম ধাপের খোরাক হচ্ছে পারিপার্শ্বিক জ্ঞানান্বেষণ, জাগতিক উপলব্ধির পরিশীলন এবং দৈনন্দিন জীবনে তার যথোচিত বাস্তবায়ন । প্রেম ভক্তি শ্...
Comments
Post a Comment