চারপদী

হচ্ছে যা যা আজ খোলাখুলি 
হচ্ছিলো তা চুপিসারে যাইনি মোরা ভুলি ! 
শার্দূল সারমেয় শ্রুতিমধুর বটে, 
তাতে কি ওসব জীবের চরিত্র পরিবর্তন ঘটে ? 
পাঠশালা জীবনের যবে হয় চারদেয়ালে বন্দি, 
প্রাতিষ্ঠানিক শিক্ষা শেখায় ভালো ফিকির ফন্দি ! 
মানুষ হবার তরে চাই যেমন ইতিহাস হতে শিক্ষা, 
চাই তেমনি মানবতার তরে ত্যাগ তিতিক্ষা !

Comments

Popular posts from this blog

TO OUR SON (ON HIS GRADUATION).

সমকালীন ভাবনা ।

মিনতি।