এ কোন সমকাল

           * এ কোন সমকাল *  
                           -আ,ফ,ম,  ইকবাল॥ 
                          
জীব হতে লালা ঝরে কিছু সারমেয়র  
সারা বছর ধরে,  
তেমনি কিছু লোলুপ মানুষের মুখ  
লালা ঝরায় প্রতিনিয়ত  
কখনো ঝাপটে ধরে ফুলের সৌরভ  
আগুনের ফুলকি ছুটে তাদের রসনায় !

ভাদ্র-আশ্বিন কিছুই নেই তাদের ক্যালেন্ডারে  
আছে শুধু শার্দুলের প্রত্যঙ্গ, ক্ষমতার পৌরুষ  
উরুতে পিচাশের শক্তি, জল্লাদের দাম্ভিকতা  
তন্ত্রে মন্ত্রে কর্মে এক একটি লোভযন্ত্রের সমাহার !

শুনেনা ওরা কোন মায়ের বুক ভাঙ্গা দীর্ঘনিঃশ্বাস 
শুনেনা নিপীড়িতার গগনবিদারী চিৎকার  
শুনে না কোন বোনের হৃদয় ফাটা  
শেষ অস্ফূট কান্নার ধ্বনি 
পুষ্পিত কাননে দলামোচড়ানো কামিজ-পায়জমা 
ছড়িয়ে-ছিটিয়ে ফেলতে ওদের হাত কাঁপেনা !

প্রকৃত মানুষেরা  
যতক্ষণ শক্ত হয়ে দাঁড়াতে শিখবে না, 
মানুষের মতো করে- 
নিঃশেষিত হবেনা  
শকুন কুকুরদের অবাধ চারণক্ষেত্র,  
ভাংবেনা মহিষাসুরের মায়াজাল  
কুলাঙ্গারদের মুখোশ খুলতে মুখ খুলতে হবে,  
ক্রসরোডে করতে হবে ক্রসফায়ার !! 
                           ০৭-১০-২০২০

Comments

Popular posts from this blog

TO OUR SON (ON HIS GRADUATION).

সমকালীন ভাবনা ।

মিনতি।