মুক্তির স্বাদ

       * মুক্তির স্বাদ * 
                -আ,ফ,ম,  ইকবাল॥

বাড়ছে ক্রমশ জীবনের ধারদেনা 
বাধা পড়ে আছি  
সম্পর্ক শূন্যতার নিগূঢ় দেয়ালের অন্তরালে  
দেখা হয়না প্রতিদিনের সূর্য-ছাপ  
গলে পড়ে যা প্রতিনিয়ত- 
দিগন্তের দুই ধারে। 

কেবল ভোরবেলায়-  
নিভৃত পায়ের উপর দাঁড়িয়ে তাকিয়ে থাকি নিত্যদিনের উদ্বোধন  
দূরে, দৃশ্যের বাইরে জীবন জাগে  
পাখিদের নীড়ে  
ছন্দে ছন্দে মহানন্দে ভাসে নৈসর্গিক উল্লাস। 

ফিরে আসি যখন চারণভূমিতে  
অনুভব করি আমার অক্ষমতাগুলো  
ক্রমশ বিকল হয়ে পড়ছে  
মনে হয় প্রকৃতি আর আমি দুইই পরিশ্রান্ত  
দায়ভার ফুলে-ফেঁপে হচ্ছে কলাগাছ  
জানিনা ফেলবো কখন চিরন্তন মুক্তির শ্বাস ! 
                             ০৬-১০-২০২০

Comments

Popular posts from this blog

দ্বিপদী

কিছু কথা, কিছু উপলব্ধি ।