সমসাময়িক ভাবনা
সকলের না ও হতে পারে, নিশ্চয়ই অনেকেরই অনুভব হয়তো এরকম- টেক নেই, বন্ধুবৃত্ত নেই, কিন্তু টিকে আছে কিছু ভাব, কিছু ভাবনা- যা দিল খুলে বলার মতো এক খোলামেলা প্লাটফর্ম হিসেবে ফেইসবুককে এক অন্যতম মাধ্যম হিসেবে বেছে নিয়েছি বা নিয়েছিলাম অনেকেই। কিন্তু এই ফেইসবুক কি আজ আর খোলামেলা হয়ে রইলো ? টে বলতে ঠোকর নিয়ে তেড়ে আসতে শুরু করেছে একদল রেশন্যাল হায়েনা ! যেন এটি তাদের মৌরশি পাট্টা, বলতে হলে বলতে হবে তাদের মতো করে ! অন্যথায় বিষদাঁত কেলিয়ে তেড়ে আসবে হুক্কাহুয়া রব তুলে ! অভাবনীয় ভাবে কিছু তথাকথিত এলিট সোসাইটির মানুষের মধ্যে আজকাল যে অদ্ভুত অশ্লীল পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে, তা অনেক সময় হয়ে উঠে হতাশা তথা বীতশ্রদ্ধার কারণ ! জানিনা বিবেকবানদের বিচরণ কতদিন আর অব্যাহত রইবে এসব সামাজিক প্লাটফর্মে !
এটি আমার ব্যক্তিগত অনুভূতি মাত্র !
অবশেষে ভাবছি, পণ্ডিতন্মন্যদের বন্ধুতালিকা থেকে বিদেয় করে, আপন বৃত্তের বাইরের হাল্লা চেঁচামেচিকে উপেক্ষা করে এগিয়ে যাবো নিজের ভাব ভাবনা এবং ভাবাবেগ প্রকাশের মাধ্যম হিসেবে আদলগ্রন্থের হাত ধরে। একে তো গৃহজেলার বাইরে অবস্থান, বাচ্চারা নিজেদের গ্রহে পরিক্রমায় ব্যতিব্যস্ত- এই পারিপার্শ্বিকতায় বদ্ধ জলাশয়ের পোকা হয়ে তো আর থাকা যায়না ! নিজের অস্তিত্ব নিজেকেই টিকিয়ে রাখতে হবে।
ধন্যবাদ সেই অগ্রজপ্রতিম ফেবু বন্ধুকে- যার কাছে থেকে অনুপ্রেরণা পেয়ে এই ফিরে আসার সংকল্প গ্রহণ ।
Comments
Post a Comment