কথা ও কবিতা
কথা ও কবিতা :
জীবন কি ? তার সঠিক উত্তর জানা হয়নি। বেঠিক ভাবে যা জানি, তা হলো জীবন এক ক্ষুদ্র যাত্রার নাম। যে যাত্রার আছে কিছু লক্ষ্য, কিছু একটা অভিষ্ট। এই অভিষ্ট অর্জনের জন্য দেহটা একটি মাধ্যম শুধু । খুবই নশ্বর এক মাধ্যম। ক্ষণকাল পরই তার আর কোনো মূল্য রইবে বলে কোনোও নিশ্চয়তা নেই।
যাত্রী যদি যাত্রাপথ নিয়ে সচেতন রয়, তবেই গন্তব্যে পৌঁছা তার জন্য সহজ হয়। অন্যথায় সে এক বিভ্রান্ত, পথহারা পথিক। যে যাত্রার রিপিটেশন হয়না, সেই যাত্রা যদি নিরর্থক চারণ মাত্র রয়ে যায়, পরিণাম নিঃসন্দেহে আফসোস জনক !
↓↓↓
জানি একদা ফুরিয়ে যাবে সম্বন্ধ এই দেহের সাথে,
ধুলো হয়ে যাবো জড়িয়ে মাতৃভূমির মাটির সাথে !
দেহটা মোর যাত্রাপথের কেবল এক নশ্বর যান,
সম্বন্ধ আসল রূহের সাথে- চরাচর বলে যারে প্রাণ !
কুসুমের সাথে খুশবু যেমন রয় নির্বাচিত কাল,
দেহ আর আত্মার নয় কি একই হাল ?
আত্মীয় আপনজন তোড়জোড় করে করে সমাহিত,
পারের কড়ি নিয়ে যদি যাও ইকবাল,হবে সেথা প্রীত!
১৩-১০-২০২০
Comments
Post a Comment