স্মৃতি সহচর
স্মৃতি সহচর -আ,ফ,ম, ইকবাল॥ চলে যায় সারাদিন নেই কোনো খোঁজখবর স্মৃতিগুলো কেন আসে শুধু রাতবিরেতে- যখন ইচ্ছে করে হারিয়ে যাই ঘুমের অম্লান দেশে ! কিছু দীপ কেবল নিজেকে পোড়ায় না পোড়িয়ে ছারখার করে দেয় কিছু হৃদয় ও ! ফের আলোকিত করে তোলে তার অনাবিল দ্যুতিতে। সত্যিই, স্মৃতিগুলো কখনো বড় ইতস্তত করে- আমি ভুলে গেছি নাকি সে ই গেছে ভুলে ? জানি- হয়তো পছন্দ করে কেউ কেউ উদাস উন্মনা তারাও থাকে কাছাকাছি ততোধিক হয়তো ঘৃণা করে বলে কাছে আসেনা ! মুখের আদলে যদি হৃদয়টা তৈরি হতো লুকিয়ে রেখে সকল গরল সরল মনে চেয়ে থাকতাম অবোধ নিষ্পাপ শিশুর মতো বেঁচে যেতাম সকল লজ্জা থেকে ! মশারি থেকে বেরিয়ে বলি- শোনো ইকবাল তোমার কর্ম লয়ে মত্ত থাকো তুমি বিবাগিকে ধরে রাখা যায় না ছায়াগুলো হোক তবে স্বপ্ন সহচর। ৩০-১০-২০২...