উড়ান অদ্ভুত

*  উড়ান অদ্ভুত  * 
                -আ,ফ,ম,  ইকবাল ॥

আমিগুলো পাখির মতো উড়ে বেড়ায় 
বসে পড়ে কখনও আকাশের ডালে 
গ্রীবায় চক্ষু ঘসে 
মাঝেমাঝে উঁকি দেয় চঞ্চু তুলে 
অবাক হয়ে ভাবে- 
আমার ভেতরে কেমনে ঠাঁই পায় 
এতোগুলো আমি ! 

সবদিন নয়,  
কোনো কোনো দিন বসে পড়ে 
স্বপ্নের জানালা আঁকড়ে ধরে 
ডানা তুলে আবার 
কখনও তাকিয়ে থাকে 
অতিক্রম করে কারা যাচ্ছে চলে 
অমোঘ অন্তরালে ! 

আচ্ছা, 
কেউ যে বলে 
ঠোঁটটা ছিল একদা 
চিকচিকে কমলা রঙের ! 
বাদলের আরশিতে  
চেয়ে দেখি আজ 
আমার আমির পানে 
সেগুলো হয়ে গেছে বাদামি 
এরও বুঝি আছে কোনো ইতিহাস ? 

সন্ধার আকাশটা হয়ে আসছে 
অদ্ভুত হরিদ্রা বর্ণের ! 
অবাক হয়ে তাকিয়ে থাকি 
উড়ছে আরও কত আমি 
আমার মতো করে 
তাগিদ নীড়ে ফেরার ? 

আবার ডানা ঝাপটা- 
ভুলে আসা টর্চলাইটের সন্ধানে ! 
                 ২৮-০৭-২০২০

Comments

Popular posts from this blog

TO OUR SON (ON HIS GRADUATION).

সমকালীন ভাবনা ।

মিনতি।