অভিজ্ঞানের পাঠশালা

*  অভিজ্ঞানের পাঠশালা  * 
         -আ,ফ,ম,  ইকবাল ॥

অভিনব পারিপার্শ্বিকতায় 
বিপন্ন বিচরণ ভূমি ! 
সাত্বিকতায় ধরছে ফাটল ক্রমশ ? 
নাকি চেতনার ভূবনে হচ্ছে 
নবীন অনুভবের অভ্যুদয় ? 

মিডিয়ার ফোর-জি স্পিড 
ভাঙাগড়ার অভাবনীয় হাতিয়ার 
ভাঙছে যদি এক পার- 
গড়ে তুলছে তিন ধার 
মননের বিপুল উত্থানে 
ঘটছে অবচেতনার বিপর্যয় 
গড়ে উঠছে মানবিক সমন্বয় ! 

কে জানতো 
পথ শ্রমিকেরা হবে অতবড় শিক্ষক 
কে জানতো 
দেশের যৌবনে আছে এতো জোয়ার 
কে জানতো 
চেতনার চিত্তে রয়েছে এতো দুয়ার 
কে জানে 
রয়েছে খোলা আরও কত  
প্রত্যয়ের প্রাত্যহিক পাঠশালা ! 

কে জানে
অভিনব জীবনে 
রয়েছে কত আরোও 
অভিসম্পাত, অথবা
অভিজ্ঞানের পাঠ বাকি 
পথপানে তাই শুধু 
অভিমানী চেয়ে থাকি ! 
             ১০-০৭-২০২০

Comments

Popular posts from this blog

TO OUR SON (ON HIS GRADUATION).

সমকালীন ভাবনা ।

মিনতি।