অবিস্মৃত স্মৃতি ।

* ২১২০- অবিস্মৃত ইতিহাসের একটি পাতা * 
 ••••••••••• 
           -আ,ফ,ম,  ইকবাল ॥
     
আজ থেকে ঠিক একশো বছর আগে 
এসেছিল ধরণীর বুকে 
এক অজানা ভাইরাস 
কেউ তার নাম দিয়েছিল 'করোনা' ! 
বিশ্ব জগতকে সে করে রেখেছিল স্থবির 
বন্দি ছিল নাগরিক ঘরের ভেতরে 
দেশে দেশে, সারা ভূ-গোলকে ! 

বন্ধ হয়ে পড়েছিল  
কলকারখানা যত দেশ- দেশান্তরে 
বন্ধ শ্রমিকের কাজকর্ম 
বন্ধ তাদের রুজি রোজগার 
বন্ধ যত যানবাহন 
বাতাসে ছিলনা 
জ্বালানির কোনো ধোঁয়া আর ।  

পথে পথে ছিল  
শ্রান্ত কর্মহীন মানুষের মিছিল 
কেউ করেছে তাদের লাঠিপেটা খুব 
কেউ দিয়েছিল বাড়িয়ে 
মানবিক হস্ত 
যোগাড় করে খাদ্য পানীয় 
নিজেদের মতো করে !

একদিকে মৃত্যুর মিছিল 
হাসপাতালে মরদেহের স্তুপ 
শ্মশান কব্রিস্থানে ছিলনা ঠাঁই আর 
খবর নেবার ছিলনা কেউ 
কোন লাশটি কার ! 

বন্ধ ছিল বাজার হাঁট 
বন্ধ ছিল বানিজ্য ব্যবসায় 
বন্ধ অর্থনীতির যত কার্যক্রম 
বন্ধ স্কুল কলেজ ভার্সিটি 
বন্ধ খেত খামার 
খোলা ছিল শুধু  
রাজনীতির ময়দানে  
যত নোংরা খেল !  

বিশ্বব্যাপী ছিল সে এক 
ভীষন সংকটের কাল 
মানুষ ধরেছিল মানবতার হাল 
দিনের আলোকে 
রাতের আঁধারে  
পোঁছে দিয়েছে মানুষ 
মানুষের দ্বারে সম্বল সহায় ! 

নেমে গিয়েছিল অবশেষে 
করোনা বন্যার জল 
মহা মহামারীর হয়েছিল অন্ত 
খালি হয়ে পড়েছিল দিক-দিগন্ত 
রয়েছিল যারা অবশেষ 
গড়েছিল তারা ফের সংসার 
তাদের হাত ধরে 
আজ তোমাদের বিরাজ বিস্তার ! 
             ২১-০৭-২০২০

Comments

Popular posts from this blog

TO OUR SON (ON HIS GRADUATION).

সমকালীন ভাবনা ।

মিনতি।