বাঙালি চৈতন্য


     *  বাঙালি চৈতন্য  * 
              -আ,ফ,ম,  ইকবাল ॥ 

ভীষন দূর্বল ভেবে 
যারা মত্ত হয়ে উঠেছে  
বাঙালির চেতনা চৈতন্য নিয়ে 
খেলছে এদের নিয়ে পাশাখেলা 
পেণ্ডামিক আর প্রলয়ঙ্করী বানের মাঝেও 
মেতে উঠেছে পৈচাশিকতায় 
সেটে দিচ্ছে বিদেশির নোটিশ 
ল্যাম্পপোস্ট আর নৌকার গলৈয়ে 
ওরা কি জানেনা 
টলানো যায়না হিমালয় 
দাঁড়িয়ে আছে যে 
আপন প্রজ্ঞায় আর প্রতিজ্ঞায়! 

সময়ের সমীকরণে  
ভব্যতার ঘটেছে অদ্ভুত বিড়ম্বনা 
বাঁদর পরেছে মাথায় ত্রাতার টুপি 
বিষন্নতার ধুম্রকুণ্ড হতে 
উত্থিত হচ্ছে যে বিষাদ কণিকা 
ক্রমশ তা জমায়িত হচ্ছে 
নীল আকাশের শেষ প্রান্তে 
ইথারে ভেসে আসা শব্দহীন সম্বোধনে 
রচিত হচ্ছে যে জটিলতার আবহ 
আগ্নেয়গিরির উন্মুক্ততায় 
একদিন ভষ্ম করে দেবে 
মৃত বিবেকের সকল খোলস ! 

প্রজন্মের দমিত জিনে 
জন্ম নেয় প্রগতির ফেরিওয়ালা 
ঝিঁঝিঁ পোকার করতালিতে 
দিকে দিকে জেগে উঠছে 
গর্তের সকল উইপোকা 
জাগ্রত হচ্ছে 
তাদের ধমনীর বাঁকে লুকোনো 
অ্যামাজনের প্রজ্জ্বলিত অগ্নি ! 

ফুৎকারে ফুৎকারে 
ঋদ্ধ হচ্ছে দ্রোহের সকল অভিসম্পাত 
না-দেখা ছোঁয়াচে করোনা ভাইরাসও 
আজ বিশ্ববিজয়ী  
গোঁফের বাজখাই দিয়ে 
রুদ্ধ করতে চেয়েছো  
বাঙালির নাসারন্ধ্র 
হৃৎপিণ্ড আর মস্তিষ্কের সংযোগ ? 

জর্জ ফ্লোয়েডও একাকী ছিল 
আজ বিস্মিত বিশ্ব তার পাশে 
মনে রেখো- 
বাঙালি কেবল 
কোয়ারান্টাইনে থাকতে জানেনা- 
জানে ওয়ারিয়র হতে ও ! 
                     ২৩-০৭-২০২০

Comments

Popular posts from this blog

দ্বিপদী

কিছু কথা, কিছু উপলব্ধি ।