পথহারা কবিতা

*  পথহারা কবিতা  * 
           -আ,ফ,ম,  ইকবাল॥ 
           
শহরে চলছে কার্ফু আর লকডাউন 
আকাশ পড়ছে গলে গলে 
এরই মধ্যে পুড়ে পুড়ে খাক হচ্ছে কবিতা 
অনেক অনেক কবিতা , যত্রতত্র 
যেন স্থুপিকৃত উচ্ছিষ্ট খাবার 
সভ্যতা দিয়ে আর হয়না তার মূল্যায়ন । 

পাহাড়ের পাশে দিয়ে 
বয়ে চলেছে দিয়ুং নদী, বড় একা 
হেন কোন ব্যাথাতুরা রমণী 
অগোছালো জীবন ধারায় 
বাদল নেমে আসছে তাই 
দুয়ের খবর নিতে- 
নদী আর রমণীর । 

জীবনের যত অভিমান 
জীবনের বেদনা নিয়ে 
নেই আর কোনোও অভিযোগ 
পেঁপের জীবনে কিসের জেদ 
কে জানে কখন পড়বে টান- 
সব্জির হাঁড়িতে অথবা ফলের প্লেটে 
আবশ্যক যখন যেখানে ! 

জানিনা এরপরও আর 
লেখা হবে কি না কোনও কবিতা 
কবিরা যখন কবিতাকে ভোগ্য করে তোলে 
কবিতা যায় তার বেদনা ভুলে !
যারা আছেন বেঁচে- 
সেই রবি-মধু- জীবনানন্দ 
নজরুল কিংবা সুকান্ত 
তাঁরাই দেখাবে পথ 
ঝলসানো রোশনাই দিয়ে ! 
                ১০-০৭-২০২০ 

Comments

Popular posts from this blog

TO OUR SON (ON HIS GRADUATION).

সমকালীন ভাবনা ।

মিনতি।