Posts

Showing posts from March, 2023

মায়ের ছায়া ।

পুরোনো বাদামি মাদুরটি  অক্ষত রয়েছে আজও  লেগে আছে তার বুকে  মায়ের মায়াবী ছায়া  !  শীতের মৌসুমে   এ্যলবাম খুলে দেখি   জং ধরে গেছে  ছবির এখানে ওখানে  কিন্তু মাদুরে পাতা চিত্রটি  মাদুরের মতই অক্ষত আজও !  মনে পড়ে-  মায়ের বুকের সেই নিরাপদ আশ্রয়   নির্ঘুম চোখে  ধীর লয়ে অমৃত সুধা পান  সকল কল্পনা পরিকল্পনা  নিথর নিঝুম যেখানে  !  ইচ্ছে করে  কংক্রিটের দেয়াল ভেঙে   পৌঁছে যেতে মৃত্তিকার নিগুঢ় আশ্রয়ে !                     ১৭-০৩-২০২৩।

এ কোন অদ্ভুত অনুভব ......

একটি আমি-কে  হারিয়ে ফেলেছি অজস্র 'আমি'র মাঝে  সরীসৃপ দুপুরে ঘসটে ঘসটে  এগিয়ে চলেছি কোন এ নবদিগন্তে  যতই নুড়ি খুঁজেছি  ঢালু পাহাড়ি ঝরনায়  পথ আটকে রেখেছে  বিশালাকার পাথরগুলো !  দ্বিধাদ্বন্দ্বে পথ পাল্টানো  পথ হারানো  ফের নতুন পথের সন্ধানে নিমগ্ন;  চেয়ে দেখি-  একটি কাটা ঘুড়ি  ধেয়ে আসছে মাথার উপর......                       ১৭-০৩-২০২৩। 

ক্যারল ছোঁয়া...

বসন্ত যখন পূর্ণযৌবনা  পাতাহীন প্রাচীন গাছেও  ফুটছে টগবগে কথাকুসুম,  দুঃখরাজি ঝরিয়ে ফেলে  নতুন স্বপ্নের আবেগে  গড়তে আগ্রহী  নতুন মোমেন্টারি।  সীমান্তের ডানায় যখন  ফুরফুরে দাবানল  সমাগত বর্ষার সিগন্যাল দিয়ে  ধেয়ে আসে ঝড়োহাওয়া  বৃক্ষশিরার দহনজল   নিভিয়ে দেয় স্পর্ধিত আগুন !  পোড়া হৃদবিজনে  বেজে উঠে নতুন ক্যারোল ধ্বনি ।                      ১৮-০৩-২০২৩।

জীবনের দেনমোহর।

মেলামেশা   সেই কতকাল ধরে  দেনমোহর শোধ হয়নি আজও।  কাবিননামাটাও     খুঁজে পাওয়া যাচ্ছে না আর;  জানিনা কোথায় জমা হয়ে আছে   কত খাদ্য পেয় লেহ্য  কত রক্তের ফোঁটা ঘামের ছিটা  কত যে বীজ বোনা হয়েছিল  ফসল ফলেনি পরিমিত  প্রতীক্ষায় শুধু  কেটে যাচ্ছে কাল !   কিছু কিছু ভোর হয়  কিন্তু সূর্য উঠেনা  দিন বয়ে যায়  সন্ধ্যা আসে  অথচ চাঁদের দেখা নেই  নেই একটাও তারা  অথবা ভূতলে কোনো জোনাকি  !  বিজলি চমকাচ্ছে  বিজলিরা প্রচণ্ড ভালোবাসে ঝড়  আরেকটি দেউলিয়া রাত পাড়ি দেয়া  আগামী প্রভাতে কিরণের প্রত্যাশায় !                     ০৬-০৩-২০২৩। 

দ্বিপদী

সুখ আর শান্তি- কপোত-কপোতি দেয়না সঙ্গ সদা সবারে চিরকাল,  চিত্তে যদি তৃপ্তি না রয়-   শান্তির তরে   সুখিরাও  বড়ই কাঙাল!

মোহনার পথে......

হেঁটে চলেছি কতকাল ধরে   রঙ বেরঙের দুনিয়ায়   বহু নদী পেছনে ফেলে আমাকে   মিশে গেছে পথের মধ্যে   সাধনায় সঞ্চিত অক্ষরগুলো   রঙিন পেন্সিলে সাজিয়ে রেখেছি   প্রগতির মিনার গড়ব বলে  আকিঞ্চনে ভরপুর চৈতন্যের ঝুলি।   ফাল্গুনি ভোরের শিশির স্পর্শ করে  কলুষমুক্ত করতে চাই দুখানা হাত   প্রভাতী রোদের চাদর জড়িয়ে  এগিয়ে চলেছি তাই  রোদ যখন হলুদ বরণ-   পরশে জ্বলে উঠে নবীন অনুভব  বেরিয়ে পড়েছি নতুন পথের সন্ধানে   মোহনার পথে     গুটি গুটি পদচারণা শুধু  ..... !                      ০৬-০৩-২০২৩। 

সেদিনের শবে বরাত.....

সেদিনের শবে বরাত......                   -আ, ফ, ম,  ইকবাল॥  কত কথাই মনে পড়ে-    যখন বসে থাকি একা    ইচ্ছে করে গল্প লিখতে    জীবনের গল্প    বাল্যের সেই পাড়াগাঁয়ের গল্প।   কাঁচা বারান্দায়    সূর্যের রেশ পড়তো যখন    মুখাবয়বে    কিচিরমিচির পাখির ডাকে  চনমনে মনন  'ইছারাঙা' উপাখ্যান   এমনি এমনি রচিত হয়নি ! শা'বান মাস মানেই-     হালুয়া রুটির মাস    শিন্নির মাস !   এরই মাঝে একটি রাত    শবেবরাত    বছরের একটি রাত     মুক্ত বিচরণের ছাড়পত্র যুক্ত রাত  মসজিদের নামে    গড়ের রাস্তায় নিঝুম আড্ডা    শেষ রাতে হাফ-রোযার সাহরী ! মনে পড়ে-    মায়ের লালিত লাল মোরগ জবাই   হাতে হাতে গুটিকয়েক মোমবাতি   ঘরে ঘরে দীপাবলীর লুকোচুরি !  সেই  'দিনগুলি মোর সোনার খাঁচায় রইলো না' !          ...

আমার ভালোবাসা .......

আমার ভালোবাসা .......                -আ, ফ, ম,  ইকবাল॥  চাঁদের আবরণ ভেদ করে    কিছু যেন উঁকি দিচ্ছে    কিন্তু সময় আছে কার   এসব দেখার ?   সকলেই মত্ত যখন বিত্তের পেছনে   প্রকৃতির অপরূপ রূপ  অবলোকনের সময় আছে কার ?   ভালোবাসার হ্রদে সাঁতার কাটতে  দক্ষ নাবিক হওয়া আবশ্যক নয়;  কিন্তু নাও যদি ডুবতে বসে-  নাবিকের দরকার হয় তখন।   আমরা মানুষ,   আমাদের রয়েছে গভীর ভাবাবেগ   আছে অনেক বিচ্যুতিও  ফোঁকর হীন আদর্শ নিয়ে  বেঁচে থাকতে পারে   হয়তো কেবল যারা অতিমানব !   নয়ন আমার ভিজে উঠে   যখন দেখি বেদনায় ভারাক্রান্ত মানুষ  অনুভবের আবেগ উথলে উঠে  যখন কোনো জন্তুকে দেখি আঘাতপ্রাপ্ত-  ঠিক তেমনি প্রকৃতিকে দেখি  নিসর্গ সৌন্দর্য নিয়ে বিরাজমান  আমার পরিধির মাঝে !                      ০৪-০৩-২০২৩।

দেবেন হুজুর, ১০টা মিনিট সময় ?

দেবেন হুজুর, ১০টা মিনিট সময় ?                     -আ, ফ, ম,  ইকবাল॥ ভেঙে ফেলুন,  গুড়িয়ে দিন আমাদের ঝুপড়িটা  মিটিয়ে দিন আমাদের ঠিকানার অস্তিত্ব !   শক্তিশালী বুলডোজার    সমতল করে দিক আমাদের ভিটা    আমাদের মৃন্ময় চাতাল;    কেবল দশটা মিনিট সময় দেবেন হুজুর-  মাত্র দশ মিনিট সময় ? না, আমরা কোন প্রতিবাদ করব না   প্রতিবাদ আমরা করতে জানিনা  প্রতিরোধ কারে কয়- তাও আমরা জানি না !   এইটুকু জানি শুধু-   এই চালের তলায় রয়েছে   আমাদের আরোও গুটিকয়েক ঝুড়ি     কিছু লজ্জা ঢাকার বস্ত্র    আর স্বল্প কাঁথা-বালিশ;   নিয়ে আসতে পারি হুজুর-   দেবেন আরোও দশটা মিনিট সময় ?   নিয়ে আসতে দিন আমাদের   গুটিকয়েক কাগজ    বাঁশের তাকে যা রয়েছে সংরক্ষিত   যে কাগজ আমাদের দেখাতে হয় বারবার    যে কাগজ স্বীকৃতি দেয় না আমাদের নাগরিক অধিকার    যে কাগজ নি...

এ নয় শিশুর খেলা....

 এ নয় শিশুর খেলা......                 -আ, ফ, ম,  ইকবাল॥  কবির কথায়-  যতই বিশেষজ্ঞ হোক প্লাম্বার   বন্ধ করতে পারেনা  চোখ থেকে প্রবাহিত জলধারা  যে ধারা প্রবাহিত হয়  নিপীড়িত নির্যাতিতের আঁখি থেকে !  পারবেই বা কি করে ?  ওটা কি জলস্রোত ?  না,  সে জল নয় !  যদিও অজ্ঞরা দেখে শুধু     প্রবাহিত পানির ধারা;  ব্যথিতের অশ্রু হলো  এক লবণাক্ত ভূগোল  অথৈ তরল পদার্থের অসীম ভাণ্ডার !    অশ্রুর আছে কত রূপ  কত অবয়ব  হতে পারে কখনও  সে সুখের অমূল্য রতন    হতে পারে  হারিয়ে পাওয়া বেদনার স্পন্দন  হতে পারে  ভালবাসার তৃষ্ণা নিবারণ !  কিন্তু যখন এই তরল পদার্থ  যালিমের হাতিয়ার  কামান বন্দুক বোলডোজারের ঢাল-      ছিটকে পড়ে বেদনাহত হৃদয় চুঁয়ে   প্লাবিত করে দেয় দিগ্বিদিক   নিঃশব্দ সংগ্রামের এ এক অপূর্ব হাতিয়ার !   যে সংগ্রাম-   স্থায়ী হয়না খু...