অকুতোভয় ......
যারা অকুতোভয় ....... -আ, ফ, ম, ইকবাল॥ জগতের বহুল অনুশীলিত এক সত্যের নাম মৃত্যু নদীর আলাপ আর বিলাপ সূর্যের দৈনন্দিন গমনাগমন বাতাসের অবিরাম প্রবাহ- সবার মধ্যে মৃত্যুর ঘোষণা কেবল ডেসিবেলের তারতম্যে আমাদের কাছে রয়ে যায় অশ্রুত ! ঋতু আসে যায় অনুভবের হয় তারতম্য দাগ লেগে রয় ভূমিতে সময় সময়ের সাক্ষ্য কার কোথায় টানাপোড়েন কেনইবা তারতম্য এতো কারও ধারদেনার বোঝা কারো উপচে পড়া ভোগের মাঝেও সীমাহীন আকাঙ্ক্ষা ! শান্তি কোথায় ? আর প্রস্তুতি ? যেতে তো হবেই সবাইকে চরম আর পরম সত্য মৃত্যুর মুখোমুখি হতেই হবে কিন্তু পারেনা, হ্যাঁ, ভোগবাদীরা পারেনা মৃত্যুকে স্বাগত জানাবার সাহস করতে পারে শুধু তারাই- যারা যাপিত জীবনের প্রয়োজনে হয় দূরগামী না, মৃত্যুকে তারা ভয় করে না অকুতোভয় তারাই ! ...