তিনটি দিন, একাত্মতায় বিলীন!
* তিনটি দিন, একাত্মতায় বিলীন * -আ,ফ,ম, ইকবাল॥ তিনটি দিন, হ্যাঁ, এই তিনটি দিন একাত্মতায় আমরা সবাই হই বিলীন ! একটি দিন- দস্তখত দিয়েছিলাম প্রথম যেদিন এই ধরণীর বুকে, পরনে ছিল সবার একই নৈসর্গিক পোশাক ! আরও একটি দিন- শুয়েছিলাম বিছানায় কোনোও এক হাসপাতালের, আবশ্যক হয়েছিল এক বোতল শোণিতের- নিয়েছিলাম সবাই লোহিত কণিকা মিশ্রিত একই রঙের রুধির ! আর শেষের একটি দিন সুমুখে আছে ওৎ পেতে- শেষের অভিসারে যাত্রা যখন হবে শেষবারে গায়ে চড়াবো সবাই একই রঙের শ্বেত শুভ্র বসন, কলুষ হীন কত নির্মল সে আচ্ছাদন! মাঝখানে শুধু বিবাদ বিসম্বাদ শুধু শুধু কেন এ অবসাদ ? ৩১-০৭-২০২০