আমার নিশ্চুপতা
আমার নিশ্চুপতা -আ,ফ,ম, ইকবাল॥ অন্ধকার চিরকাল আলোক খুঁজে ফেরে সুখের অনুভব ঘুরে বেড়ায় বালুচরে রাতের বুকে তবু জেগে থাকে আঁধার জোয়ারের ঢেউয়ে হারিয়ে যায় চরের সকল স্মৃতি আমি কেবল তাকিয়ে দেখি ! বুকের পাঁজরে টাঙিয়ে রেখেছি একখানা পর্দা প্রাত্যহিকতায় লুকিয়ে রাখি বিসর্জনের প্রত্যয় কাছে যারে চাই সে ও চলে যায় দূরে। ভুলে গেছি এখন পেয়ে হারানোর বেদনা সংকীর্ণতার মোড়কে ঢাকা আজকাল সকল কামনা। আমার নিশ্চুপতা ব্যাকুলতা নয় আমার প্রতীক্ষা নিঃস্বার্থ নয় ! ২৩-০৯-২০২২।